সংগৃহীত
বিনোদন

‘বাজিগর টু’ আসছে, নায়ক হিসেবে শাহরুখকে চান প্রযোজক

বিনোদন ডেস্ক

বলিউডের সেরা পরিচালক জুটি আব্বাস-মাস্তান পরিচালিত ‘বাজিগর’ হিন্দি সিনেমা জগতে একটি ইতিহাস। ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাজিগর’ শাহরুখ খানকে সুপারস্টার হিসেবে গড়তে সহায়তা করেছে।

আবারো সিনোমাপ্রেমীদের নস্টালজিয়ায় ভাসাতে পর্দায় আসবে জনপ্রিয় এ থ্রিলার সিনেমাটির সিক্যুয়েল। খুশির সংবাদ হলো বলিউড বাদশাহকে নিয়েই ‘বাজিগর টু’ তৈরি করার ইচ্ছা প্রকাশ করেছেন প্রযোজক রতন জৈন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি রতন জৈন জানিয়েছেন, শাহরুখের সঙ্গে ‘বাজিগর’-এর সিক্যুয়েল নিয়ে বেশ কয়েক ধাপে আলোচনা হয়েছে তার। শাহরুখ নাকি বিষয়টি যথেষ্ট গুরুত্ব নিয়েই শুনেছেন।

এই প্রসঙ্গে প্রযোজকের বক্তব্য, ‘বাজিগর টু’ নিয়ে শাহরুখের সঙ্গে কথা হয়েছে। যদিও এখনো কিছু ফাইনাল হয়নি। তবে সিনেমাটি যে অবশ্যই তৈরি হবে এবং শাহরুখকে নিয়েই তৈরি হবে সেই বিষয়ে আমরা আশাবাদী।

তিনি আরো বলেন, ‘সিনেমাটির দ্বিতীয় পর্ব যদি আনা যায় তাহলে সেটি নিঃসন্দেহে একটি নস্টালজিক ব্যাপার হবে। যদিও চিত্রনাট্য বা কাস্টিং নিয়ে এখনো কিছু চিন্তা ভাবনা করা হয়নি। আগামী দিনে এই বিষয়টি নিয়ে আমরা জোর কদমে এগোবো এবং শিগগির বাজিগর টু নিয়ে আসবো দর্শকদের জন্য।'

খলনায়ক হিসেবে ‘বাজিগর’ সিনেমায় অভিনয় করে বাজিমাত করেছিলেন শাহরুখ খান।

এই সিনেমার সুবাদেই বলিউড পেয়েছিল শাহরুখ-কাজলের মতো ‘সুপারহিট’ জুটি।

জানা যায়, এই সিনেমায় প্রথমে অনিল কাপুরকে ভিকির চরিত্রে কল্পনা করা হয়। কিন্তু অনিল তখন ‘রূপ কি রানি চোর কা রাজা’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন বলে মানা করে দেন।

পরবর্তী সময়ে ‘বাজিগর’ সিনেমার অফার যায় সালমান খানের কাছে। কিন্তু সালমানের বাবা সেলিম চাননি ছেলে এইরকম কোনো নেগেটিভ চরিত্রে অভিনয় করুক। তাই সালমান এই প্রজেক্ট থেকে সরে দাঁড়ান। অবশেষে এই অফার যায় শাহরুখ খানের কাছে এবং তিনি রীতিমতো এই অফার লুফে নেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

আমিষের ঘাটতি পূরণে মুক্ত জলাশয়ে মাছ চাষ গুরুত্বপূর্ণ: স্পিকার

দেশের মানুষের আমিষের ঘাটতি পূরণে দেশের মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ একটি গুর...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের র...

সাংবাদিকদের ক্ষেত্রে সাইবার সুরক্ষা আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকদের ক্ষেত্রে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর অপপ্র...

সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে ৪ পরিবর্তন, ফিরলেন জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে বড় হারের পর সিঙ্গাপুরের বিপক্ষে ৪ পরিবর্তন ন...

কামাল মজুমদার-ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় রাজধানী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা