ঢাকাই সিনেমার নায়িকা শিরিন শিলা
বিনোদন

সুখবর দিলেন শিরিন শিলা

নিজস্ব প্রতিবেদক

ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়িকা শিরিন শিলা। ২০১৪ সালে ‘হিটম্যান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। এরপর বেশ কয়েকটি সিনেমায় কাজ করে দর্শকদের নজরে আসেন শিরিন। সিনেমার বাইরে ব্যক্তিজীবনের নানা কর্মকাণ্ড নিয়েই বেশি আলোচনায় থাকেন তিনি।

শিরিন শিলা ছয় বছর প্রেমের পর সম্প্রতি বিয়ে করেছেন। রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে গত ১০ অক্টোবর ছিল তাদের ঘরোয়া বিয়ের আনুষ্ঠানিকতা।

শিলাকে নতুন বরের সঙ্গে অবকাশ যাপনে দেখা গেছে কক্সবাজারে। অনেকেই ভেবেছিলেন, কক্সবাজারেই হানিমুন করে ফিরবেন এই অভিনেত্রী। তবে অভিনেত্রী জানালেন, ওই ভ্রমণ হানিমুন নয়! তবে কি পূর্ণ চাঁদের রাত পাননি তারা?

শিরিন শিলা জানান, হানিমুনের উদ্দেশে শিগগিরই দেশের বাইরে যাবেন তারা। তবে তার আগে বাকি রয়েছে আরও কিছু কাজ।

হানিমুন প্রসঙ্গে শিরিন শিলা বলেন, ‘কক্সবাজারে বেড়াতে গিয়েছিলাম, হানিমুন নয়। বিয়েতে উপহার হিসেবে একটা ট্যুর প্যাকেজ পেয়েছিলাম। সেটাই উপভোগ করলাম। হানিমুনে যাওয়ার আগে কাজ আছে। বছরের শেষে বা আগামী বছরের শুরুতে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। তারপর হানিমুন করতে আমরা মালদ্বীপ যাব।’

২০১৮ সালে শিরিন শিলা ও আবিদুল মহায়মীন সাজিলের পরিচয়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসিতে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। পেশায় একজন ফার্মাসিস্ট। এ ছাড়া ট্রাভেল এজেন্সির ব্যবসাও রয়েছে তার। পরিচয়ের ছয় বছর পর দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন দুজন। বিয়ের পর হানিমুনের আগেই পেশাগত একটি সুখবর দিলেন শিলা।

শিগগিরই নতুন আরেকটি সিনেমায় যুক্ত হচ্ছেন তিনি। সেটি হতে যাচ্ছে শিলা অভিনীত প্রথম সরকারি অনুদানের সিনেমা। শিলা বলেন, সেটা ছাড়াও বেশ কয়েকটি সিনেমা নিয়ে আলোচনা চলছে। এ বছরটা তো চলেই যাচ্ছে, আশা করছি সামনের বছর নতুন কাজ শুরু করতে পারব।’

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

ইরানের সঙ্গে সংঘাত নিরসনে দেওয়া শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ড...

ছাত্র আন্দোলনের মধ্যে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ

দীর্ঘদিন ধরে চলা ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের মধ্যে...

প্রিজন ভ্যান থেকে পালালো শীর্ষ মাদক কারবারি‘পিচ্চি রাজা’

রাজধানীর মোহাম্মদপুর এলাকার ‘শীর্ষ মাদক কারবারি’ হিসেবে পরিচিত রা...

অপ্রতিমকে হত্যার পরিকল্পনার ছক ৭ দিন আগেই করা হয়

আইফোন দিয়ে ছবি তোলা-টিকটক তৈরির মধ্য দিয়ে গড়ে ওঠে সম্পর্ক। এরপর ফোনটি হাতিয়ে...

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও নিম্নমুখী সমন্বয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা