সংগৃহীত
বিনোদন

ভাইরাল কন্যা সিঁথি আসিফ আকবরের গানের মডেল

বিনোদন প্রতিবেদক

কোটা আন্দোলনের সময় রাজপথে সাহসি কিংবা ব্যতিক্রম ভূমিকার জন্য বেশকিছু শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ফারজানা সিঁথি।

সরকার পতনের আগে আন্দোলনে ইতিবাচক ভূমিকায় প্রশংসা পেলেও, সরকার পতনের পরে একজন সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে দেশব্যাপী সমালোচিতও হন তিনি।

সেসময় তার বলা ‘ইটস মাই টার্ন নাও’ কথাটি তো এতটাই ভাইরাল হয়েছে যে এখনও মানুষর মুখে মুখে শোনা যায়।

এবার সেই তরুণীকেই নিজের গানের মডেল হিসেবে বেছে নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।

মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় আসিফ আকবর ফেসবুকে তার সঙ্গে ছবি শেয়ার করে নতুন গানের ঘোষণা দেন।

‘ইচ্ছেরা আজ ইচ্ছেরা যেন মেলেছে ডানা/মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা/ভেসেছি আজ প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমার/ভালোবাসার তাজমহলে খুলে গেছে সিংহদ্বার/তুমি আমার এ পৃথিবী/তুমি ছাড়া আজ সব অচেনা।’

এমন কথার গানটি আসিফ আকবর গাইবেন বাংলা ও হিন্দি দু’টি ভাষায়। ‘ইচ্ছেরা’ শিরোনামের বাংলায় গানটির কথা লিখেছেন বুদ্ধাদিত্য মুখার্জী।

হিন্দি ভাষায় গানটির শিরোনাম বেপানা দিল, কথা লিখেছেন শাদাব আখতার। গানের সুর ও সংগীত করেছেন রাজীব এবং মোনা।

আসিফ আকবরের সঙ্গে রোমান্টিক মেলোডিয়াস এ গানে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী। সাম্প্রতিক সময়ে জনপ্রিয় হিন্দি গান ‘বুর্জ খলিফা’ গানটি গেয়েছিলেন নিকিতা।

আসিফ আকবর বলেন, মুম্বাই ফিল্মের মিউজিক ডিরেক্টর রাজীব রায় চৌধুরী ভালোবেসে গানটি আমাকে উপহার দিয়েছেন। ‘ইচ্ছেরা’ গানটি প্রথমে বাংলা, পরে হিন্দি- দুই ভার্সনেই রিলিজ হবে। গানটির রেকর্ডিং হয়েছে আরো পাঁচমাস আগে। এখন শুরু হবে গানের শুটিং। নিটোল প্রেমের গানটির মডেল হিসেবে আমি নিজে পছন্দ করেছি জেন-জি কন্যা ফারজানা সিঁথি এবং তরুণ সঙ্গীত শিল্পী শেখ সাদীকে। আবার গানে গানে মুখর হয়ে উঠুক আমাদের পরিবেশ, প্রতিবেশ।

গানটির শুটিং হবে গাজীপুরের শালদহ ইকো রিসোর্টে। মিউজিক ভিডিও পরিচালনা করবেন সৌমিত্র ঘোষ ইমন। গানটি মুক্তি পাবে আসিফ আকবরের ইউটিউব চ্যানেলে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

কামাল মজুমদার-ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় রাজধানী...

চাঁদাবাজির বিকল্প হিসেবে গণভিক্ষা কর্মসূচি ঘোষণা হাসনাত আবদুল্লাহর

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই কর্মসূচি ঘোষণা...

প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগ পাবেন: শিক্ষামন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগপ্রক্রিয়ায় বঞ্চিত ৮...

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী...

জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদে যেসব বিষয় অন্তর্ভুক্ত হয়নি বা ঐকমত্যে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা