সংগৃহীত
বিনোদন

এক গানে কত কোটি নেন এ আর রহমান 

বিনোদন ডেস্ক

এ আর রহমানের গান মানেই বাড়তি আগ্রহ শ্রোতাদের। সিনেমাতে তার গান রাখা হয় দর্শককে আকৃষ্ট করতে। অনেক সিনেমার ভাগ্যেই বদলে দিয়েছেন ভারতের সংগীত জাদুকর এ আর রহমান। দীর্ঘ দিনের ক্যারিয়ারে বহু হিট ও ঐতিহাসিক গান উপহার দিয়েছেন তিনি। বর্তমানে ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া গায়কও তিনি।

পিঙ্কভিলার প্রতিবেদন বলছে, ‘মা তুজে সালাম’খ্যাত গায়ক এ আর রহমান এক গানের জন্য তিন কোটি রুপি পারিশ্রমিক নেন। একটি সিনেমায় গান করতে তিনি পারিশ্রমিক নেন আট থেকে ১০ কোটি রুপিরও বেশি। মোটা এই পারিশ্রমিকের কল্যাণে তার মোট সম্পদের পরিমাণ বর্তমানে প্রায় এক হাজার ৭০০ কোটি রুপি।

সর্বশেষ এ আর রহমান ‘ছাবা’ সিনেমার স্কোর এবং সাউন্ডট্র্যাক কম্পোজ করেছেন। ছবিটি বর্তমানে ভারতীয় বক্স অফিসে রাজত্ব করছে। গানগুলোও বেশ প্রশংসা পেয়েছে। এ ছাড়া তিনি জার্মান সংগীতজ্ঞ হান্স জিমারের সঙ্গে মিলে রণবীর কাপুর ও নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ সিনেমার সংগীতায়োজন করতে যাচ্ছেন।

এ আর রহমানের পারিশ্রমিক অন্যান্য শীর্ষ গায়কদের তুলনায় প্রায় এক হাজার ১০০ শতাংশ বেশি, পিঙ্কভিলা এমনটাই দাবি করেছে। সেইসঙ্গে তারা প্রকাশ করেছে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ভারতের শীর্ষ পাঁচ গায়কের তালিকাও।

শীর্ষ পাঁচ ভারতীয় গায়কের পারিশ্রমিক (প্রতি গান): এ আর রহমান: ৩ কোটি রুপি, শ্রেয়া ঘোষাল: ২৫ লাখ রুপি, সুনিধি চৌহান: ১৮-২০ লাখ রুপি, অরিজিত সিংহ: ১৮-২০ লাখ রুপি এবং সোনু নিগাম: ১৫-৮০ লাখ রুপি।

এ ছাড়া জনপ্রিয় পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ প্রতিটি গানের জন্য পারিশ্রমিক পান ১০ লাখ রুপিরও বেশি। একইভাবে মিকা সিং, বাদশাহ এবং নেহা কক্করও প্রায় একই পরিমাণ আয় করেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

যৌনকর্মীর গল্পে ‘গুলশানের চামেলি’, থাকছেন বাঁধন-মধুমিতা

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

পরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে গণপিটুনি

পটুয়াখালীর বাউফলে এক গৃহবধূর (২৭) সঙ্গে পরকীয়ার অভিযোগে দাসপাড়া ইউনিয়নের ৩ নম...

পেকুয়ায় অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে ছাই

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শীলখালী ইউনিয়নের ৮ নম্বর ও...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয...

নতুন বেতনস্কেল নিয়ে আশার কথা জানালেন অর্থমন্ত্রী

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নবম বেতন কমিশনের ঘোষণা নিয়ে কার্যক্রম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা