বিনোদন

বিরতির পর মিনারের ‘গোধূলির আমন্ত্রণে’

বিনোদন প্রতিবেদক

ছোট একটা বিরতির পর নতুন একক গান প্রকাশ করলেন কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক মিনার রহমান। গানের শিরোনাম ‘গোধূলির আমন্ত্রণে’।

‘যদি কখনো ভুল করে আমায় মনে পড়ে/ জেনে রেখো তুমি, আমি বৃষ্টি হয়ে আজও, তোমার বারান্দায় ঝরে যাচ্ছি/ যদি কখনো সুর হয়ে আমায় খোঁজো তুমি/ জেনে রেখো তুমি, আমি পাহাড়ের চূড়ায়, মেঘের ভাঁজে ভাঁজে ভেসে যাচ্ছি’– এমন কথায় সাজানো গানটি লিখেছেন মিনার নিজেই। একই সঙ্গে সুর এবং সংগীতায়োজন করেছেন তিনি। সম্প্রতি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে।

মিনারের কথায়, ‘দীর্ঘদিনের অভিজ্ঞতায় এটা স্পষ্ট হয়েছে, গান লিখতে গিয়ে কিছু শব্দ, বাক্য বিভিন্ন সময় প্রিয় হয়ে উঠেছে। বেশির ভাগ ক্ষেত্রে সেই বাক্যগুলো আমাদের জীবনের অনুভূতিগুলোর গভীরতাকে ফুটিয়ে তোলে। এই গানটি লেখার পর আবিষ্কার করলাম এই গানের ‘গোধূলির আমন্ত্রণে’ সে রকমই দুটি শব্দ, যা আমাদের জীবনের মূল্যবোধ, বিশ্বাস, ভালোবাসা, মোহ এবং আরও অদ্ভুত সব অনুভূতিকে জীবনের কোনো এক বিস্তৃত বিশালতার দিকে এগিয়ে নিয়ে যায়। পৃথিবী আমাদের আপন করে নেয় গোধূলির আমন্ত্রণে। লেখনীর পাশাপাশি সেই বিষয়টি সুর ও সংগীতায়োজন এবং গায়কীর মধ্য দিয়ে আর স্পষ্ট করে তোলার চেষ্টা করেছি, যা অনেকের মনে ছাপ ফেলবে বলেই আশা করছি।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা