সংগৃহিত
বিনোদন

সবাই আমাকে চায়

বিনোদন ডেস্ক: পূজা বন্দ্যোপাধ্যায় টলিউডে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। তবে অনেকদিন ধরেই মূলধারার সিনেমাতে তার দেখা মিলছে না। কেন চলচ্চিত্রে অনিয়মিত হয়ে গেলেন এই অভিনেত্রী?

সম্প্রতি এক সাক্ষাৎকারে পূজা জানান, এখন আর তেমন কমার্শিয়াল সিনেমা তৈরি হয় না, তবে আমার বিশ্বাস আবার সেই সময়টা ফিরে আসবে যখন ওই ধারার সিনেমা তৈরি করবেন পরিচালকরা। কনটেন্ট বেসড সিনেমায় আমাকে কেউ নেয় না। সবাই আমাকে দিয়ে আইটেম গানে নাচাতে চায়, এই ধারার সিনেমাতে আমাকে নিয়ে খুব একটা কেউ ভাবে না।

শুধু কলকাতাতেই নয় মুম্বাইয়েও কাজ করেছে পূজা। হিন্দি বেশ কিছু সিনেমায় দেখা মিলেছে তার। মা হওয়ার পরও সমানতালে দুই জায়গায় কাজ চালিয়ে যাচ্ছেন। যদিও দুই ইন্ডাস্ট্রিতে কাজ করা যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল নায়িকার জন্য।

এ বিষয়ে পূজা বলেন, আমার ছেলে খুব ফ্লেক্সিবল। আমার কাছে ও আশীর্বাদের মত। ওর ৬ মাস বয়স থেকে আমি কাজ শুরু করেছি। আমার মা বা আমার শাশুড়ির কাছে থাকে ও। তবে আমি মিস করি ও কাছে না থাকলে। মা হিসাবে অপরাধ বোধ মনে আসে, সারক্ষণ মনে হয় নিজের বাচ্চাকে ছেড়ে দিচ্ছি।

সম্প্রতি পূজা এক রিয়্যালিটি শোয়ে মিঠুন চক্রবর্তীর সঙ্গে স্টেজ শেয়ার করেছেন। ডিস্কো ডান্সারের সঙ্গে সিনেমায় কাজ করার প্রবল ইচ্ছা রয়েছে নায়িকার। প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্প্রতি কাজ করেছেন। পরিচালক রাজ চক্রবর্তীর সিনেমায় কাজ করারও ইচ্ছাপ্রকাশ করেন নায়িকা।

পূজা পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। যদিও সেখানে অনেক সময় ট্রলের মুখেও পড়তে হয় এই তারকাকে। এ প্রসঙ্গে পূজা বলেন, অনেক কষ্ট করে কেউ এই কাজ করেন, ট্রোল এখন নতুন প্রফেশন। যদিও আমার সবচেয়ে বড় ক্রিটিক আমার স্বামী। তবে ট্রোলারদের কথা এড়িয়ে যাই। আগেও কথা হত, এখনও হয়। শুধু নতুন একটা প্ল্যাটফর্ম হয়েছে। মাঝে মাঝে উত্তর দিতেও ইচ্ছা হয়, আবার সামলে নিই, আর একেবারে পাত্তা দিই না।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে পূজার নতুন ওয়েব সিরিজ ‘ক্যাবারে’। উত্‍সব মুখোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করছেন পূজা। এক সরল সাদা মেয়ের সাধারণ জীবন থেকে শহরের রাতের পরী হয়ে ওঠার গল্পে নির্মিত হয়েছে সিরিজটি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা