সংগৃহিত
বিনোদন

২০২৪ সাল আমার শেষ বছর

বিনোদন ডেস্ক: ওপার বাংলার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র’র এক ফেসবুক পোস্টকে ঘিরে ভক্তদের কপালে চিন্তার ভাঁজ।

বুধবার (২৭ ডিসেম্বর) সকালেই এই অভিনেত্রী তার সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, ২০২৪ সাল হবে আমার শেষ বছর। নায়িকাদের মানসিক অবসাদে ভোগার ঘটনা নতুন নয়। শ্রীলেখার এমন স্ট্যাটাস দেখে ভক্তরাও মানসিক সুস্থতা নিয়ে উদ্বিগ প্রকাশ করেছেন।

যদিও ওই স্ট্যাটাসে এর বেশি কিছুই বলেননি শ্রীলেখা। তার ঘনিষ্ঠ ও শুভাকাঙ্খীরা কমেন্ট বক্সে একের পর এক মন্তব্য করে গেলেও অভিনেত্রী সেসবের কোনো জবাবই দেননি।

দু’দিন আগেই বড়দিন উদযাপন করেছেন শ্রীলেখা নিজের মতো করে। মাথায় লাল-সাদা টুপি। সেই সঙ্গে লাল রঙের হাঁটু অবধি ড্রেস। সামনে রাখা বিভিন্ন ধরনের উপহার। ক্রিসমাসে প্রত্যেকেই নিজেদের মতো করে দিনটা উপভোগ করেছেন। তেমনই নিজের মতো করে দিনটা সাজিয়ে ছিলেন শ্রীলেখা।

তবে এদিন অভিনেত্রী তার বাবাকে বড্ড মিস করেছেন। আনন্দ উপভোগ করার মাঝেও বাবার কথা মনে করেছেন। একটি ছোট ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘বাবা চলে যাওয়ার পর আমার জীবনে আর কোনও সান্তা আসেনি। আমিই আমার সান্তা।’

এমনটা মন্তব্য করার দুইদিন পরেই শ্রীলেখার এই পোস্ট দেখে সকলেই মনে করছেন, অবসাদে ভুগছেন শ্রীলেখা।

উল্লেখ্য, শিগগিরই মুক্তি পাবে শ্রীলেখা অভিনীত ছবি ‘পারিয়া’। যে ছবি পরিচালনা করেছেন তথাগত মুখোপাধ্যায়। মুখ্য চরিত্রে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায় এবং অঙ্গনা রায়কে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা