সংগৃহিত
বিনোদন

অস্কারজয়ী ‘প্যারাসাইট’ সিনেমার অভিনেতার মৃত্যু

বিনোদন ডেস্ক: অস্কারজয়ী কোরিয়ান সিনেমা প্যারাসাইটের আলোচিত অভিনেতা লি সং গিউন মারা গেছেন। বুধবার (২৭ ডিসেম্বর) ভোরে সিউলের একটি পার্কে গাড়ির ভেতর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি পার্কের ভেতরে পার্কিং করা গাড়ি থেকে মৃত অবস্থায় দক্ষিণ কোরিয়ার এই শীর্ষ অভিনেতার দেহ উদ্ধার করা হয়। ৪৮ বছর বয়সী এই অভিনেতার মৃত্যুর নেপথ্যে কারণ এখনও জানা যায়নি।

ইয়োনহ্যাপ জানিয়েছে, বাসা থেকে নিজের গাড়ি নিয়ে বেরিয়েছিলেন তিনি। বাড়ি থেকে বের হওয়ার আগে একটি ‘সুইসাইড’ নোট লিখেছিলেন, যেটা খুঁজে পান তার স্ত্রী। লি’র সঙ্গে যোগাযোগ করতে না পেরে সঙ্গে সঙ্গে তিনি পুলিশে খবর দেন। তবে, রাজধানীর জংনো পুলিশের পক্ষে কেউ তার ফোন কলটি রিসিভ করেনি। পরে সিওলের একটি পার্ক থেকে লি’র মৃতদেহ উদ্ধার করা হয়।

লি সান কিয়োনের বিরুদ্ধে গত অক্টোবরে অবৈধ মাদক গ্রহণের অভিযোগে তদন্তে নামে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদও করা হয়। এই অভিনেতাকে দক্ষিণ কোরিয়ার বাইরে ভ্রমণে নিষেধাজ্ঞাও দিয়েছিল আদালত। এর মধ্যেই তার মৃত্যু হলো।

দক্ষিণ কোরিয়ার এই সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের একজন লি সান কিয়োন। তার মৃত্যুতে নির্মাতা ও অভিনয়শিল্পীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মাদক কাণ্ডে লি সান কিয়োনের নাম জড়ানোর পর টিভি সিরিজ ‘নো ওয়ে আউট’ থেকে বাদ পড়েছিলেন তিনি। ব্যক্তিগত জীবনে লি সান কিয়েন বিবাহিত। তিনি দুই সন্তানের বাবা এবং তার অভিনয়জীবন দুই দশকের বেশি সময়ের। লি সান কিয়োন কয়েক ডজন চলচ্চিত্র ও টিভি শোতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন।

অস্কারজয়ী ‘প্যারাসাইট’ সিনেমায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন লি। এতে তিনি একজন ধনী বাবার চরিত্রে অভিনয় করেছিলেন। এ ছাড়া তিনি দক্ষিণ কোরিয়ার আরও একাধিক সিনেমায় অভিনয় করেছেন যেমন–‘হেল্পলেস’, ‘অল অ্যাবাউট মাই ওয়াইফ’ ইত্যাদি। এ ছাড়া তিনি কোরিয়ার প্রথম অরিজিন্যাল সিরিজ ডক্টর ব্রেনেও কাজ করেছেন। এটি ২০২১ সালে মুক্তি পেয়েছিল।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন ইতিবাচক: পররাষ্ট্রমন্ত্রী 

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে ইতিবাচক ধারায় এ...

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রাণহানি প্রায় ৩ হাজার

চলতি বছরের মে ও জুন মাসে তীব্র তাপপ্রবাহের কারণে য...

ফুটবল কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসিকে ঘিরে শোকের আবহ

ফুটবল বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার ও এসি মিলানের...

বিভিন্ন সেবার নতুন ফি নির্ধারণ করল ইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনসহ নির্বাচন কমিশনের...

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে নতুন দায়িত্বে ফজলুর রহমান

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পুনর্গঠিত ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা