বিনোদন
ডিরেক্টরস গিল্ডের সদস্য

চলে গেলেন নির্মাতা নোমান 


বিনোদন প্রতিবেদক: অবশেষে চলেই গেলে নির্মাতা মোহাম্মদ নোমান। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিষয়টি জানিয়ে সামাজিকমাধ্যমে ফেসবুকে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সদস্য নাট্য নির্মাতা মোহাম্মদ নোমান ইন্তেকাল করেছেন। ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের পক্ষ থেকে মরহুমের আত্মার শান্তি কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এদিকে চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব অপূর্ব রানা জানিয়েছেন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সম্মানিত সদস্য মোহাম্মদ নোমান বেলা ১-৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। জানা গেছে, ক্যানসারে আক্রান্ত ছিলেন নোমান। চিকিৎসাধীন ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। অবস্থা সংকটাপন্ন হলে তাকে হাসপাতালটির আইসিইউতে রাখা হয়েছিল।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা