সংগৃহিত
বিনোদন

অভিনেত্রীর বিদেশ ভ্রমণ, টাকার উৎস নিয়ে প্রশ্ন

বিনোদন ডেস্ক: ভারতীয় বাংলার টিভি সিরিয়ালের পরিচিত মুখ দেবচন্দ্রিমা সিং। বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয় তিনি। সময় পেলেই বেরিয়ে যান ঘুরতে। সেটা হোক দেশে কিংবা দেশের বাইরে।

যদিও বর্তমানে এই অভিনেত্রীর হাতে তেমন কোনো কাজ নেই। সবশেষ দেবচন্দ্রিমাকে দেখা গেছে স্টার জলসার ‘সাহেবের চিঠি’ ধারাবাহিক নাটকে। এরপর ওয়েব সিরিজে নাম লিখিয়েছেন তিনি।

তবে দেবচন্দ্রিমার ইনস্টাগ্রামে চোখ রাখলেই দেখা যায়, বিভিন্ন জায়গায় ঘুরেই নিজের সময়গুলো কাটাচ্ছেন এই অভিনেত্রী। তবে সেসব ছবি নিয়ে ভক্ত-অনুরাগীদেরও রয়েছে যথেষ্ট প্রশ্ন। যার অধিকাংশই নেতিবাচক।

ছোট পর্দায় কাজ না থাকলেও অভিনেত্রীর বিদেশ ভ্রমণ নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। কারো মন্তব্য, ‘মাত্র কয়েকটা সিরিয়াল করে এতো ঘুরতে যাওয়ার টাকা কোথায় পান?’ আবার কেউ লিখেছেন, ‘এত হাজার হাজার টাকা খরচ করছেন কোথা থেকে?’

যদিও এরকম নেতিবাচক মন্তব্যর কোনো জবাবই দিতে দেখা যায়নি দেবচন্দ্রিমাকে। তিনি বরং অবকাশ যাপনেই ব্যস্ত আছেন দেশের বাইরে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা