বিনোদন

হাসপাতালে ভর্তি জাহিদ হাসান এখন কেমন আছেন

বিনোদন প্রতিবেদক

প্রেক্ষাগৃহে যখন জাহিদ হাসান অভিনীত ‘উৎসব’ প্রদর্শিত হচ্ছে, ঠিক তখনই জানা যায়, দেশের জনপ্রিয় এই অভিনয়শিল্পী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। কয়েক দিন ধরে হাসপাতালে ভর্তি জাহিদ হাসান কেমন আছেন, জানতে যোগাযোগ করা হয় তাঁর সঙ্গে। তিনি জানালেন, আগের তুলনায় তিনি এখন ভালো আছেন। আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) থেকে তাঁকে কেবিনে নেওয়া হয়েছে।

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ঈদের আগের দিন থেকে চিকিৎসাধীন রয়েছেন জাহিদ হাসান। শুরুর দিকে জ্বর এবং পরে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। চিকিৎসকেরা পরীক্ষা–নিরীক্ষা শেষে জানতে পারেন, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। জাহিদ হাসান বলেন, ‘ঈদের দুই দিন আগে থেকে প্রচণ্ড জ্বরে ভুগছিলাম। পরে হাসপাতালে ভর্তি হই। ডেঙ্গু, কোভিড টেস্ট করানো হয়েছে, রিপোর্ট নেগেটিভ এসেছে।’

গত সোমবার রাতে জাহিদ হাসান জানান, ‘শারীরিক অবস্থা এখন যেমন, মনে হচ্ছে ২–৩ দিনের মধ্যে বাসায় চলে যেতে পারব। সবাই আমার অসুস্থতার খবরে দ্রুত সেরে ওঠার জন্য দোয়া করেছেন, আমি তাঁদের সবার কাছে কৃতজ্ঞ।’

পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমায় জাহিদ হাসানের অভিনয় প্রশংসিত হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন তানিম নূর। এই ছবিতে জাহিদ ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, ইন্তেখাব দিনার, নরেশ ভূঁইয়া, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ। এর আগে রায়হান রাফীর ‘আমলনামা’সহ বেশ কয়েকটি কাজে দেখা গেছে জাহিদ হাসানকে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা