সংগৃহীত ছবি
শিক্ষা

ক্লাস টাইমে শিক্ষার্থীদের ক্লাসে দেখতে চাই

জিসান নজরুল, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, ক্লাস টাইমে শিক্ষার্থীরা দলবেঁধে আড্ডা দিচ্ছে এমনটি তিনি দেখতে চাই না। ক্লাস টাইমে ক্যাম্পাস ফাঁকা থাকবে, শিক্ষার্থীরা থাকবে ক্লাস রুমে। এটাই আমার স্বপ্ন। এটাই আমি এই বিশ্ববিদ্যালয়ে দেখতে চাই।

শনিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত এ এস এম (আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি) স্টুডেন্ট চ্যাপ্টার ইবি শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি যখন একটি দূষিত সমাজে খুব জনপ্রিয় হব, মনে হবে যে, আমিও দূষিত। তবে দূষিত সমাজে যখন আমি নিন্দিত হব, তাহলে আপনি মনে করবেন যে, আমি ঠিক কাজটিই করছি। আমি চেষ্টা করব এই বিশ্ববিদ্যালয়ে যারা রিসার্চ করবেন, জার্নাল পাবলিকেশন্স করবেন তাঁদের ইনসেনটিভ বাড়িয়ে দেয়ার জন্য।

উপাচার্য বলেন, পোস্ট-পজিশন এগুলো অটোমেটিক্যালি আসে। শিক্ষকরা এজন্য লালায়িত হবেন না, আপনাদের লক্ষ্য থাকবে একজন ভালো শিক্ষক, ভালো প্রফেসর হওয়ার। শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের যদি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক না হয়, তাহলে শিক্ষার্থীরা প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবে না।

অনুষ্ঠানে এ এস এম কান্ট্রি ডিরেক্টরের বাংলাদেশ শাখার অ্যাম্বাসেডর ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মিন্নাতুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রেজওয়ানুল ইসলাম ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ।

পরে মাইক্রোবায়োলজি কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এছাড়াও অতিথিদের ক্রেস্ট উপহার দেওয়া হয়।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী ম্যানসিটি, কঠিন শাস্তির শঙ্কা

ইংলিশ প্রিমিয়ার লিগের বহুল আলোচিত আর্থিক অনিয়মের তদন্তে আনা ১১৫টি অভিযোগের মধ...

অপ্রতিমের মা-বাবাকে হুমকি, থানায় অভিযোগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ই...

গণমাধ্যমের সঙ্গে বিরোধে যেতে চায় না সরকার: ডা. জাহেদ

গণমাধ্যমের সঙ্গে বিরোধে জড়ানো কোনো গণতান্ত্রিক সরক...

‘বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নিতে কাজ করছে সরকার’

স্বাধীনতার পর থেকে বাংলাদেশের উন্নয়নে জাপান সর্বোচ...

মন খারাপ হলে কয়েক মিনিটেই ফুরফুরে করবেন যেভাবে

নানা কারণেই আমাদের মন খারাপ হতে পারে এবং এর প্রভাব পড়ে পরিবার বা কাছের বন্ধু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা