অপরাধ

উত্তরায় স্ত্রীর সঙ্গে কলহের জেরে স্বামীর আত্মহত্যা 

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১২ নং সেক্টর এলাকায় পারিবারিক কলহের জেরে সান্তানা ইসলাম (৩৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮ টায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

সান্তানার স্ত্রী ফারিয়া ফাইজা আমিন বলেন, আমি একটি বেসরকারি বিমান কোম্পানিতে কেবিন ক্রু হিসেবে চাকরি করি। পাশাপাশি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ করছি। গত বছরের মার্চ মাসে ভালোবেসে আমরা বিয়ে করি। গত কয়েকদিন যাবত সে আমাকে সন্দেহ করছিল এবং তার সঙ্গে এ বিষয়গুলো নিয়ে ঝগড়া হয়। আজ তাকে ফোন দিয়ে বলেছি তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। এরপর থেকে সে আর আমার ফোন ধরে না। পরে বিষয়টি তার ভাইদের জানাই এবং আমি নিজেও আসি। পরে বাসায় ঢুকে দেখি সে আত্মহত্যা করেছে। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নিয়ে এলে চিকিৎসক জানান আমার স্বামী আর বেঁচে নেই।

তিনি বলেন, সে আমাকে শুধু সন্দেহ করত। এ নিয়ে বেশ কিছুদিন যাবত আমাদের সঙ্গে ঝগড়া হচ্ছিল। আমি এখন কি করব।

ফারিয়া ফাইজা আমিন জানিয়েছেন, তার সঙ্গে পারিবারিক কলহের জেরে সান্তানা আত্মহত্যা করেছে।

উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান বলেন আমরা এই বিষয়ে অবগত নই এবং এখনো পর্যন্ত কেউ ফোন করে আমাদের বিষয়টি অবগত করেননি।

আমার বাঙলা/ ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

পরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে গণপিটুনি

পটুয়াখালীর বাউফলে এক গৃহবধূর (২৭) সঙ্গে পরকীয়ার অভিযোগে দাসপাড়া ইউনিয়নের ৩ নম...

পেকুয়ায় অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে ছাই

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শীলখালী ইউনিয়নের ৮ নম্বর ও...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয...

নতুন বেতনস্কেল নিয়ে আশার কথা জানালেন অর্থমন্ত্রী

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নবম বেতন কমিশনের ঘোষণা নিয়ে কার্যক্রম...

অ্যাকশন দৃশ্যের শুটিং  এ আহত জুনিয়র এনটিআর

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর শুটিং সেটে দুর্ঘটনায় কাঁ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা