সংগৃহীত
অপরাধ

মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযান, নিহত ২

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে দুইজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এসময় আটক করা হয়েছে আরো পাঁচজনকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে কয়েক রাউন্ড গুলি, একটি বিদেশি পিস্তল ও চাপাতি।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত মধ্য রাতে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার ওয়্যারলেস অপারেটর আব্দুর রব গণমাধ্যমকে জানান, দুজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসান বলেন, আমরা পাঁচজনকে বিভিন্ন জায়গা থেকে আটক করি। এরপর তাদের নিয়ে আমরা একটি বাসার ছাদে উঠি। সেখানে গিয়ে রক্তাক্ত দুটো বডি দেখতে পাই। তাদের একজনের হাতে পিস্তল, আরেকজনের হাতে চাপাতি দেখতে পাই। তাদের সঙ্গে আরো একাধিক লোক ছিলো, যারা দ্রুত পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

পুলিশ বলছে, বুধবার দিবাগত রাতে চাঁদ উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুজনের মধ্যে একজনের নাম জানা গেছে। তার নাম জুম্মন (২৫)। পুলিশ তাকে সন্ত্রাসী বলছে। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে যৌথ বাহিনী।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, ঘটনার বিষয়ে পরে যৌথ বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।

অন্যদিকে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, রাত একটার দিকে যৌথ বাহিনী চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালাতে যায়। এ সময় যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়েন সন্ত্রাসীরা। যৌথ বাহিনীও পাল্টা গুলি চালায়। এতে সন্ত্রাসী জুম্মনসহ দুজন নিহত হন। এ ঘটনায় যৌথ বাহিনীর দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে যৌথ বাহিনী।

হাফিজুর রহমান আরো বলেন, পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিভর্তি একটি পিস্তল ও একটি চাপাতি উদ্ধার করে। লাশ দুটি উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

যৌনকর্মীর গল্পে ‘গুলশানের চামেলি’, থাকছেন বাঁধন-মধুমিতা

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

পরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে গণপিটুনি

পটুয়াখালীর বাউফলে এক গৃহবধূর (২৭) সঙ্গে পরকীয়ার অভিযোগে দাসপাড়া ইউনিয়নের ৩ নম...

পেকুয়ায় অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে ছাই

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শীলখালী ইউনিয়নের ৮ নম্বর ও...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয...

নতুন বেতনস্কেল নিয়ে আশার কথা জানালেন অর্থমন্ত্রী

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নবম বেতন কমিশনের ঘোষণা নিয়ে কার্যক্রম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা