ছবি: সংগৃহিত
জাতীয়

ফেরার পথে হামলায় এসআইয়ের পিঠে ৪৩ সেলাই

আমার বাঙলা ডেস্ক

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ে রাজধানীতে স্ত্রী ও সন্তানকে নিয়ে বাসায় ফেরার পথে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মারাত্মক জখম ওই এসআইয়ের শরীরে ৪৩টি সেলাই দেওয়া হয়েছে।

আহত মো. ওসমান গনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন শাখায় কর্মরত রয়েছেন। পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) তিনি ।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই ওসমান গনি সপরিবার মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় থাকেন। বৃহস্পতিবার রাতে স্ত্রী ও সন্তানকে নিয়ে বাজার করে বাসায় ফিরছিলেন। এ সময় কাদেরাবাদ হাউজিংয়ের সি ব্লকের ৪ নম্বর সড়কে এক দুর্বৃত্ত পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে আঘাত করে পালিয়ে যায়। তিনি হামলাকারীকে ধাওয়া করেছিলেন গুরুতর আহত অবস্থায়, তবে তাকে ধরতে পারেননি।

ওসমান গনিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পিঠের গভীর ক্ষতস্থানে চিকিৎসকেরা ৪৩টি সেলাই দেন। পরে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের (মোহাম্মদপুর-আদাবর) জোনের সহকারী পুলিশ সুপার (এসি) আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, এটি ছিনতাইয়ের ঘটনা নয়। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে মনে হয়েছে এই ঘটনা ঘটতে পারে পূর্বশত্রুতার জেরে । হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আমার বাঙলা/ তালহা

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন এমডি টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইয়েমেনের বন্দরে সৌদির হামলা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে যাচ্ছে।ইতিমধ্যেই...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

বাংলাদেশসহ ৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে কিছু জানা নেই স্পিকারের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আলোচনার মধ্যেই নির্ধারিত বিদে...

পরবর্তী রাষ্ট্রপতি নির্ধারণ হবে দলের স্থায়ী কমিটিতে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী রাষ্ট্রপতি কে হবেন তা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

ঢাকা, ২৫ জুলাই, ২০২৬: এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস...

৪৭ বছর পরও দর্শক হৃদয়ে উত্তম কুমার

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, ‘মহানায়ক’ নামে খ্যাত উত্তম ক...

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

ককরোচ জনতা পার্টির (সিপেজি) আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্...

ঢাকায় গ্যাস সংকট সিএনজি ফিলিং স্টেশনে

রাজধানীর প্রায় সকল সিএনজি ফিলিং স্টেশনে চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা তীব্র গ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা