ছবি: সংগৃহীত
সারাদেশ

কুলাউড়ায় ঋণের চাপে রিকশা চালকের আত্মহত্যা

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের নন্দীরগ্রামে ঋণের অর্থ পরিশোধ না করতে পেরে পাওনাদারের চাপে গৌরাঙ্গ দাস (৫৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এনজিও এবং ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে চরম অর্থকষ্টে ভোগ করে আসছিলেন রিকশা চালক গৌরাঙ্গ।

প্রতিদিনের চাপ, কিস্তি পরিশোধের জ্বালা আর অর্থসংকটে হতাশ হয়ে নিরুপায় হয়ে শেষ পর্যন্ত সোমবার (৫ই জানুয়ারি) সন্ধ্যায় নিজ বাড়ির একটি গাছের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
নিহত গৌরাঙ্গ তিন সন্তানের জনক ছিলেন। পেশায় রিকশা চালক।

এ ঘটনায় এলাকায় ঋণগ্রস্ত মানুষের মাঝে আতঙ্ক ও হতাশার অন্ধকার ছড়িয়ে পড়েছে।

পৃথিমপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরি বলেন, ঘটনাস্থল আমি পরিদর্শন করেছি, স্থানীয় এলাকাবাসী ধারণা করে বলেন গৌরাঙ্গ প্রতিদিনের কিস্তির অর্থকষ্টের জ্বালা আর অর্থসংকটে চারিদিকে হতাশায় নিমজ্জিত হয়ে আত্মহত্যা করেন৷

কুলাউড়া থানা পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ও ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানায়, কুলাউড়া থানার ওসি মো. মনিরুজ্জামান মোল্লা।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বাস্থ্যখাত হবে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত — স্বাস্থ্যমন্ত্রী

নতুন দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা সর...

সংসদে বসা মাত্রই গণভোটের হ্যাঁ কার্যকর হবে- পানি সম্পদ মন্ত্রী এ্যানী

পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন সম্প...

আজিমপুর সরকারি কর্মকর্তাদের আবাসনের বাসিন্দাদের শ্রদ্ধা নিবেদন

আজিমপুর সরকারি কর্মকর্তাদের আবাসন, জোন এ থেকে জোনাল সমন্বয় কমিটির ব্যানারে কম...

রাঙ্গাবালীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথায...

প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা জানানো নিয়ে জামায়াত আমিরের ব্যাখ্যা

প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়...

পুলিশের উচ্চপর্যায়ে রদবদল শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর দেশের পুলিশ বাহিনীর শীর্ষ পদগুলোতে বেশ কিছু প...

সময়মতো অফিসে পৌঁছে সবাইকে অবাক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পবিত্র রমজান মাসে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সরকারি অফিসের...

১৬ ও ১৭  বছর বয়সীদের এনআইডি নিবন্ধনের ঘোষণা দিলো ইসি

দেশে বসবাসরত ১৬ ও ১৭ বছর বয়সী নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আও...

ইউনূস সেন্টারে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস, সহকর্মীদের উচ্ছ্বসিত অভ্যর্থনা

১৮ মাস পর পুরোনো দায়িত্ব ও কর্মস্থলে ফিরলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস।

১২ মার্চ সংসদ বসছে, নির্বাচন করা হবে স্পিকার-ডেপুটি স্পিকার

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে। এই অধিবেশনে স্পিকার ও...

লাইফস্টাইল
বিনোদন
খেলা