ছবি: সংগৃহীত
জাতীয়

শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে আর রাজপথে নামাতে হবে না: শিক্ষামন্ত্রী

আমার বাঙলা ডেস্ক

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে আর রাজপথে নামার প্রয়োজন হবে না। প্রধানমন্ত্রী শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

রোববার (২২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শিক্ষকদের দাবির বিষয়টি আমরা দেখবো। তবে আপনারাও শিক্ষার মানোন্নয়নে কী করবেন, সে বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। শুধু সমস্যা দেখলে হবে না, সমাধানেও এগিয়ে আসতে হবে।

ঈদ বোনাস প্রসঙ্গে তিনি জানান, শিক্ষকদের ১০০ শতাংশ ঈদ বোনাসের দাবি পর্যালোচনা করা হবে। “প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি উত্থাপন করবো। যেহেতু চলতি বছরের বাজেটে এটি উল্লেখ নেই, তাই এ বিষয়ে আলোচনা প্রয়োজন, বলেন তিনি।

৬৪ জেলায় একজনও সৎ লোক নেই এমন অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ করেছি দুর্নীতি করবো না। অন্য কাউকে করতে দিবো না। আমরা দুর্নীতি করি না, করবো না, করতে দিবো ও না।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তারেক রহমানের ভারত সফর নিয়ে যা জানাল দিল্লি

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধ...

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল নবম শ্রেণির শিক্ষার্থী

নরসিংদীর মনোহরদী উপজেলায় উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বাল্যবিবাহের...

যৌন ব্যবসার অভিযোগে বাংলাদেশিসহ আটক ২৬

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিদেশি নারীদের মাধ্যমে পরিচালিত কথিত যৌন ব্য...

নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের স্মৃতিসৌধে শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জা...

জাতীয় নিকাহ নিবন্ধক ঐক্যজোটের চট্রগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ কাজী সমিতি, মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল...

প্রাথমিক শিক্ষায় আসছে নতুন নীতিমালা

প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা আরও কার্...

গুদামের দরজা ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকেরা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার সংকটকে কেন্দ্র করে এক ডিলারের গুদামের দরজা ভেঙ...

হামের উপসর্গে ৩ মৃত্যু, ভর্তি ১২২৮

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

মিরপুরে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

রাজধানীর মিরপুরে পুলিশের চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর সময় বিদেশি...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা