ছবি: সংগৃহীত
রাজনীতি

আইসিইউতে নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিজয়নগরে দুপক্ষের সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাত পৌনে ৩টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোস্তাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নুরুল হক নুর বর্তমানে ঢামেকের পুরাতন ভবনের চারতলায় আইসিইউর ৯ নম্বর বেডে চিকিৎসাধীন। তাকে অক্সিজেনের মাধ্যমে রাখা হয়েছে। ওনার শারীরিক ফিটনেস গুরুতর। আঘাতের কারণে ওনার চোয়ালের হাড় ভেঙে গেছে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এছাড়া চোখে রক্ত জমাট আছে। হাসপাতালের নিউরো সার্জারি ও নাক-কান-গলা বিভাগ, আইসিইউ বিভাগের প্রধানসহ আরও কয়েকটি বিভাগের সিনিয়র চিকিৎসকরা একটি বোর্ড রাতেই নূরের চিকিৎসার বিষয়ে বিশ্লেষণ করেছেন। শনিবার (৩০ আগস্ট) সকালে নুরের আরেকটি সিটি স্ক্যান করে দেখা হবে মস্তিষ্কে রক্তক্ষরণের অবস্থা বেড়েছে না কমেছে।

নুরের চিকিৎসাসেবায় বর্তমানে তিনিসহ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সেখানে অবস্থান করছেন বলেও জানান ডা. মোস্তাক আহমেদ।

২৯ আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে এ ঘটনা ঘটে। পরে দুপক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বলপ্রয়োগ করে। এতে গণঅধিকার নেতা নুরুল হক নুর এবং দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত হওয়ায় নুরকে প্রথমে রাজধানীর ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পূর্বধলায় এমপির গাড়িতে হামলা:  শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর এমপি মাসুম মোস্তফা...

রাঙ্গাবালীতে ঘের দখল ঘিরে সংঘর্ষ: লিজগ্রহীতাদের ওপর হামলা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ৮৯ একর জমির একটি মাছের ঘের লিজ নেওয়ার পরও ভোগদখ...

নারায়ণগঞ্জ জেলা কারাগারের পাশে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড।

নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা কারাগারের পাশে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের...

লামায় নদী থেকে বালু উত্তোলন, একজনকে কারাদণ্ড

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে...

লামায় জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায়ও ' জাতীয় পুষ্টি সপ্তাহ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা