ছবি: সংগৃহীত
খেলা

২০২৬ বিশ্বকাপই ব্রাজিলের জেতার সেরা সময়: কাফু

আমার বাঙলা ডেস্ক

ব্রাজিলের দুইবারের বিশ্বকাপজয়ী কাফু মনে করছেন, এবারের বিশ্বকাপই পাঁচবারের চ্যাম্পিয়নদের শিরোপা ফেরানোর সেরা মুহূর্ত। সোমবার মাদ্রিদে লরেয়াস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

কাফু নিজে ২০০২ সালের বিশ্বকাপে ব্রাজিলের অধিনায়ক ছিলেন। সেবার ইয়োকোহামায় জার্মানিকে ২-০ গোলে হারিয়ে পঞ্চমবারের মতো শিরোপা জেতে ব্রাজিল। এর আগে ১৯৯৪ সালেও ইতালিকে পেনাল্টিতে হারিয়েও বিশ্বকাপ জিতেছিলেন তিনি।

তিনি বলেছেন, ‘শেষবার শিরোপা জেতার ২৪ বছর পর আমি মনে করি এটাই ব্রাজিলের জন্য সেরা মুহূর্ত।’

কোচ কার্লো আনচেলত্তিকে নিয়ে তার আস্থার কথাও জানালেন কাফু। বললেন, ‘আমরা একজন ধারাবাহিকভাবে শিরোপাজয়ী কোচকে এনেছি। তিনি ব্রাজিল জাতীয় দলের মহিমাকে আরও বাড়াবেন।’

কাফু জানান, ব্রাজিলের মধ্যমাঠ ও আক্রমণভাগ আগে থেকেই শক্তিশালী। তাই আনচেলত্তি এবারের বিশ্বকাপের জন্য রক্ষণ শক্তিশালী করার দিকে মনোযোগ দিয়েছেন। এ প্রসঙ্গে কাফু বলেছেন, ‘ব্রাজিল যদি বিশ্বকাপে গোল না খায়, তাহলে প্রতি ম্যাচে একটি গোল করতে পারবেই।’

রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়েও আশাবাদী কাফু। তিনি বলেছেন, ‘বিশ্বকাপই যেকোনো বিতর্ক কাটিয়ে ওঠার সেরা উপায়।’ তিনি আরও বলেছেন, ‘আটটি ম্যাচে (যদি ফাইনালে পৌঁছান) ভিনিসিয়ুস জুনিয়র সারা বিশ্বকে দেখাতে পারবেন, ফুটবলে তার মূল্য কতটা এবং তিনি আসলে কী করতে পারেন।’

গত ১ এপ্রিল অরল্যান্ডোয় ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-১ গোলের জয়ে একটি অ্যাসিস্ট করেছেন ভিনিসিয়ুস। এর আগে ফ্রান্সের কাছে প্রীতি ম্যাচে হারের পর যে সংশয় তৈরি হয়েছিল, সেটি কিছুটা কাটতে শুরু করেছে এই জয়ে।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে শিরোপার লড়াইয়ে শীর্ষ পাঁচের মধ্যে রয়েছে ব্রাজিল। বাজি প্রতিষ্ঠানগুলোর হিসেবে এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে আছে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নকলমুক্ত পরিবেশে মনোহরদীতে পরীক্ষা শুরু

সারা দেশের ন্যায় নরসিংদীর মনোহরদী উপজেলায় সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এসএসসি, দ...

শ্রীমঙ্গলে জ্বালানি তেল মজুদে দুই ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জ্বালানি তেল অবৈধভাবে মজুদ করার দায়ে ভ্রাম্যমাণ আদালত...

রাঙ্গাবালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ৭

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় একটি মাছের ঘেরের লিজ ও দখলকে কেন্দ্র করে দুই পক...

প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট কমল পাঁচ গুণ

প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট আগের চেয়ে পাঁচ গুণ কমানো হয়েছে বলে জানিয়েছ...

ক্রিকেটে যুক্ত হলেন বেলিংহাম

ইংল্যান্ডের তারকা ফুটবলার জুড বেলিংহাম ফুটবলের জগৎ পেরিয়ে এবার জড়িয়েছেন ক্রিক...

লামায় জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায়ও ' জাতীয় পুষ্টি সপ্তাহ...

ক্রিকেটে যুক্ত হলেন বেলিংহাম

ইংল্যান্ডের তারকা ফুটবলার জুড বেলিংহাম ফুটবলের জগৎ পেরিয়ে এবার জড়িয়েছেন ক্রিক...

ফাইনালের টিকিট পেল ইন্টার মিলান

ঘরের মাঠে শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ম্যাচে ফিরে এসেছে ইন্টার মিল...

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সেদ্ধ চাল কিনবে সরকার

চলতি বোরো মৌসুমের ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল ও ৫০ হাজার মেট্রিক টন গম সংগ্রহ শ...

প্রেসিডেন্ট ট্রাম্প কেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়ালেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বিকেলে হোয়াইট হাউসে তাঁর জ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা