রাজনীতি

ফজলুল রহমানের গ্রেপ্তার দাবিতে বাড়ির সামনে অবস্থান

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে রাজধানীর সেগুনবাগিচায় তার বাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (২৫ আগস্ট) সরেজমিনে সেগুনবাগিচা ফজলুর রহমানের বাসার সামনে গিয়ে দেখা যায়, বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে কয়েকজন শিক্ষার্থী রাস্তায় স্লোগান লেখা কাগজ বিছিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন।

কেউ কেউ ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে স্লোগানও দিচ্ছেন।

অবস্থানরত জুলাইযোদ্ধা কে এম মামুন বলেন, বিএনপির সহসভাপতি ফজলুর রহমান আমাদের জুলাই আন্দোলনকে রাজাকারদের আন্দোলন বলছেন। এমনকি জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, তাদেরকে অভিনেতা বলেছেন এবং কালো শক্তির উত্থান বলেছেন। যদি তাই হয়, কিছুদিন আগে কয়েকজন বিএনপির নেতার মুখে শুনেছিলাম, তারা বলেছেন জুলাই আন্দোলনের নায়ক হলো তারেক রহমান। যদি তারেক রহমান জুলাই আন্দোলনের নায়ক হন, তাহলে ফজলুর রহমানের কথা অনুযায়ী তারেক রহমান তাহলে ওই কালো শক্তির নায়ক হয়ে যান। এজন্য আমরা ফজলুর রহমানকে গ্রেপ্তার করার জন্য আমরা ফজলুর বাসার সামনে অবস্থান নিয়েছি।

তিনি বলেন, গত রবিবার রাত আড়াইটা থেকে কনকর্ড টাওয়ারে সামনে আমরা এখানে অবস্থান নিয়েছি। যতক্ষণ পর্যন্ত তাকে প্রশাসন গ্রেপাতার করবে না, আমরা ততক্ষণ পর্যন্ত এখানে থাকব। পরবর্তীতে কঠোর কর্মসূচির দিকে যাব।

এ অবস্থান কর্মসূচিতে সাধারণ ছাত্র জনতা। জুলাইযোদ্ধা, ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’, ‘জুলাই রাজবন্দি’সহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন বলেও জানান মামুন।

বিএনপি নেতা ফজলুর রহমান জুলাইকে অবমাননা, জুলাই বিপ্লবকে কালো শক্তি বলে আপমানকরাসহ বিভিন্ন সময় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য’ দেওয়ার অভিযোগে বিএনপি থেকে গতকাল ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা