ছবি: সংগৃহীত
রাজনীতি

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে মনে হচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘জুলাই সনদ এর আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনে (গণ পরিষদ) অংশগ্রহণ করতে চাই। এর বাইরে কেনো নির্বাচন হবে বলে আমার কাছে মনে হচ্ছে না।’

নাহিদ ইসলাম বলেন, আমরা প্রথম থেকেই নির্বাচনের দিনক্ষণ নিয়ে পক্ষ-বিপক্ষ করিনি। আমরা শুধু বলেছি সংস্কারের এবং বিচারের নিশ্চয়তা দিতে। এরপর যদি ডিসেম্বরেও নির্বাচন হয় সেটাতেও আমাদের আপত্তি নাই।

রবিবার (২৪ আগস্ট) এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার আয়োজনে ২০২৪-এর গণঅভ্যুত্থান বীরত্বগাথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির সঙ্গে আসন ভাগাভাগির প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, নির্বাচন পেছানো বা এই ধরণের কথাগুলো কেবলই গালগল্প। তিনি বলেন, এগুলো মিথ্যা প্রোপাগান্ডা, এসব নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। নির্বাচনে অংশগ্রহণ ও সফলতার চেয়ে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার।

সংস্কারটাই প্রধান এজেন্ডা উল্লেখ করে নাহিদ বলেন, গণ-অভ্যুথানের পর দেশের মানুষের কাছে আমরা যাতে বলতে পারি দেশের এই পরিবর্তনটা আমরা নিয়ে এসেছি বা জুলাইয়ের ফলে পরিবর্তনটা নিয়ে এসেছি। সংস্কারের পরেই আমরা নির্বাচন নিয়ে ভাববো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মাদ। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন আলমগীর চৌধুরী আকাশ।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা