অপরাধ

‘গুলি করি, মরে একটা, একটাই যায় স্যার’ পুলিশের ভাইরাল সেই ডিসি বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

ডিএমপির ওয়ারী বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসাইনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। বুধবার (২৩ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশ করা হয়েছে।

সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ওয়ারী বিভাগের প্রাক্তন উপপুলিশ কমিশনার বর্তমানে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মোহাম্মদ ইকবাল হোসাইন কর্তৃপক্ষের বিনা অনুমতিতে গত বছরের ২৮ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী পলায়নের শামিল এবং বিধি অনুসারে শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় যেদিন থেকে অনুপস্থিত সেই তারিখ থেকে মোহাম্মদ ইকবাল হোসাইনকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি খোরপোশ ভাতা পাবেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ যখন ছাত্র-জনতার বুকে গুলি চালাচ্ছিল তখন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে এ বিষয়ে তথ্য দিচ্ছিলেন ডিএমপির ওয়ারী বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসাইন। এমন একটি ভিডিও ভাইরাল হয়।

ছাত্র আন্দোলনের সময় ভাইরাল সেই ভিডিওতে দেখা যায় আসাদুজ্জামান খান কামালকে পুলিশ কর্মকর্তা ইকবাল হোসাইন বলছেন, ‘গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। গুলি করি, মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন রাজনৈতিক সমীকরণে ভোটের মাঠে তিন শক্তি

একসময় আওয়ামী লীগের অপ্রতিদ্বন্দ্বী ঘাঁটি হিসেবে পরিচিত পটুয়াখালী-৪ (কলাপাড়া&n...

মোবাইল ব্যাংকিং বন্ধে বিপাকে সাধারণ মানুষ: জরুরি সেবায় অচলাবস্থা

সারাদেশে হঠাৎ মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ হয়ে যাওয়ায় জরুরি সেবার আওতাধীন লক্ষাধ...

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার সন্ধ্য...

ভোটের দিন সারাদেশে পাঁচ ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে সারাদেশে কিছু যানবাহন...

বান্দরবানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আগুন

বান্দরবানের শহরে হাফেজ ঘোনায় বিএনপির নির্বাচনী অস্থায়ী অফিসে অগ্নিসংযোগের অভি...

ভোটের দ্বারপ্রান্তে দেশ, সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচন

আর মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হচ্ছে বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও...

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান...

এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আশা করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সু...

শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলীয় এলাকায় কোস্ট গার্ড

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্...

উৎসবের ভোট সহিংসতা মুক্ত হোক

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বহুল কাঙ্খিত ত্রয়োদশ জাতীয...

লাইফস্টাইল
বিনোদন
খেলা