সংগৃহীত
সারাদেশ

নীলফামারীতে ভুট্টার ফলন আশা জাগাচ্ছে 

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে ভুট্টার বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। এবার আবহাওয়া অনুকূলে ও উন্নত প্রযুক্তির কারণে ভালো ফলনের সম্ভাবনা জেগেছে। আগাম জাতের ভুট্টাগাছে ইতোমধ্যে মোচা বের হওয়া শুরু হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরর সূত্র জানায়, জেলায় গত বছর ছয় উপজেলায় ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২৮ হাজার ৩২৩ হেক্টর। এবার গত বছরের চেয়ে অতিরিক্ত জমি চাষের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ হাজার ৬৩৯ হেক্টর।

এর মধ্যে নীলফামারী সদরে চার হাজার ১০০ হেক্টর, সৈয়দপুরে ৫৪০ হেক্টর, ডোমারে পাঁচ হাজার ৫০ হেক্টর, ডিমলায় ১৫ হাজার ৯৩০ হেক্টর, জলঢাকায় চার হাজার ৮৮২ হেক্টর ও কিশোরগঞ্জ উপজেলায় তিন হাজার ৪৬০ হেক্টর। আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন লাখ ২২ হাজার ৮৮২ মেট্রিক টন।

নীলফামারী সদরের পঞ্চপুকুর ইউনিয়নের দীঘলটারী গ্রামের কৃষক আবু কালাম জানান, বিগত কয়েক বছরে ভুট্টা চাষ লাভজনক হওয়ায় এ অঞ্চলের চাষিরা দিন দিন ভুট্টার দিকে ঝুঁকছেন। এ ছাড়া তিস্তা তীরবর্তী অঞ্চলসহ বিভিন্ন চরাঞ্চলে ব্যাপক হারে ভুট্টা চাষ হয়েছে; যা কৃষকদের অর্থনৈতিক জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক সারা ফেলছে।

একই উপজেলার রামনগর ইউনিয়নের ভুট্টাচাষি মোখলেছুর রহমান বলেন, আগে এই এলাকায় তামাক, গম ও পাট চাষ বেশি হতো। তবে এখন মানুষের নানা ধরনের খাবারসহ গবাদি প্রাণী, মাছ ও হাঁস, মুরগির ও কবুতরের খাদ্য হিসেবে বাজারে ভুট্টার ব্যাপক চাহিদা রয়েছে। এ কারণে আমরা বেশি পরিমাণে ভুট্টা চাষ করছি। বাজারে দামও ভালো, এতে করে কৃষক লাভবান হচ্ছে।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ জানান, চলতি মৌসুমে সদর উপজেলায় চার হাজার ১০০ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে কৃষকদের লাভ ও আগ্রহের কারণে এ বছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

জেলার ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের টেপাখড়িবাড়ী গ্রামের কৃষক মজিবর রহমান জানান, তিস্তা নদীর দুই তীরে বিস্তীর্ণ অঞ্চলে ভুট্টার আবাদ হয়েছে। যেদিকে, চোখ যায় শুধু ভুট্টা আর ভুট্টা। চরগুলোতে শুধুই বালুচর দেখা গেলেও, এখন সেখানকার মানুষ ভুট্টা চাষে স্বাবলম্বী হয়েছেন। তবে কৃষকদের দাবি, সরকারিভাবে ভুট্টা ক্রয়কেন্দ্র চালু করা হলে তারা ন্যায্যমূল্য পেতেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মোছা. শাহিনা বেগম বলেন, ‘কৃষকরা ভুট্টা চাষে বিপ্লব ঘটিয়েছেন। আমরা তাদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দিয়ে যাচ্ছি, যাতে তারা আরো ভালো ফলন পেতে পারেন। সরকারি সহায়তা ও বাজারব্যবস্থা নিশ্চিত করা হলে নীলফামারীতে ভুট্টা চাষ আরো বেড়ে যাবে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় জেলায় পাঁচ হাজার ৬৩৯ হেক্টর জমিতে ভুট্টার বেশী চাষ হয়েছে।’

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা