সারাদেশ

দিনাজপুরে রাবার ড্যাম কাজে না আসায় বিপাকে কৃষকরা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর সদর উপজেলার আত্রাই ও সাঁইতাড়া নদীতে স্থাপিত রাবার ড্যাম দুটি শুষ্ক মৌসুমে সেচের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারছে না। নদীতে পর্যাপ্ত পানি না থাকায় অন্তত আড়াই হাজার হেক্টর জমিতে বোরো চাষ ব্যাহত হচ্ছে। কৃষকেরা বিকল্প হিসেবে গভীর ও অগভীর নলকূপ দিয়ে সেচ দিতে গিয়ে অতিরিক্ত ব্যয়ের মুখে পড়ছেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় সেচের অভাবে দিনাজপুর সদর ও চিরিরবন্দর উপজেলার বহু জমি অনাবাদি থাকত। কৃষক ও জেলেদের সুবিধার্থে ২০০১ সালে কাঁকড়া নদীতে ৮ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে সাঁইতাড়া রাবার ড্যাম এবং ২০১৩ সালে ১৬ কোটি টাকা ব্যয়ে আত্রাই-কাঁকড়ার মোহনপুর এলাকায় মোহনপুর রাবার ড্যাম নির্মাণ করা হয়।

স্থানীয় কৃষক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, মোহনপুর রাবার ড্যামের দুটি স্থানে চার ফুট ছিদ্র হয়েছে। এতে শুষ্ক মৌসুমে পানি ধরে রাখা সম্ভব হয়নি। অন্যদিকে, কাঁকড়া নদীর খননকাজ সম্পূর্ণ না হওয়ায় সাঁইতাড়া রাবার ড্যামটি চালু করা যায়নি। ফলে পানি কাঁকড়া নদীর পরিবর্তে গভীর খননকৃত আত্রাই নদের দিকে প্রবাহিত হচ্ছে।

সাঁইতাড়া রাবার ড্যামের সমস্যার বিষয়ে স্থানীয় কৃষকরা বলেন, খননকাজ অসম্পূর্ণ থাকায় কাঁকড়া নদীর দুই পাড়ের জমি সেচের জন্য প্রয়োজনীয় পানি পাচ্ছে না। এ পরিস্থিতিতে বোরো চাষ ব্যাহত হচ্ছে।

এলজিইডি সূত্র বলছে, বারবার ছিদ্র হওয়া এবং খননকাজে ঘাটতির কারণে রাবার ড্যাম দুটি প্রত্যাশিত সুফল দিচ্ছে না। যদিও সমস্যাগুলোর সমাধানে বিভিন্ন সময়ে উদ্যোগ নেওয়া হয়েছে, তবে দীর্ঘমেয়াদি কোনো সমাধান বাস্তবায়িত হয়নি। নদীতে পর্যাপ্ত পানি না থাকায় কৃষকেরা নলকূপের ওপর নির্ভর করছেন। এতে সেচ খরচ বৃদ্ধি পাচ্ছে, যা কৃষকের উৎপাদন খরচ বাড়িয়ে দিচ্ছে। পাশাপাশি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগও উঠেছে, যা সমস্যাকে আরও জটিল করে তুলছে।

স্থানীয় কৃষক ও সংশ্লিষ্টদের মতে, রাবার ড্যামগুলোর রক্ষণাবেক্ষণ ও খননকাজ যথাযথভাবে বাস্তবায়িত হলে শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত করা সম্ভব। নদী খনন ও ড্যামের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ প্রয়োজন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা