সারাদেশ

চা বাগানে নতুন পাতা উত্তোলন শুরু

এম এ রকিব, মৌলভীবাজার

চলতি চা মৌসুমে কাঙ্ক্ষিত উৎপাদন অর্জনের লক্ষ্যে চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলসহ মৌলভীবাজারের বিভিন্ন চা বাগানে নতুন পাতা উত্তোলন বা প্লাকিং করা শুরু করেছেন বাগান কর্তৃপক্ষ। দোয়া মাহফিল ও চা শ্রমিকদের পক্ষ থেকে পুজা অর্চনার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে চা পাতা চয়নের উদ্বোধন করা হচ্ছে বিভিন্ন বাগানে।

এর’ই ধারাবাহিকতায় সোমবার (১০মার্চ) সকালে মহসিন টি হোল্ডিংস লিমিটেড এর শ্রী গোবিন্দপুর চা বাগানে দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয় মৌসুমের নতুন চা পাতা চয়ন বা উত্তোলনের।

এ সময় বাগানের স্বত্তাধিকারী মোঃ মহসিন মিয়া মধুসহ বাগানের কর্মকর্তা-কর্মচারী, চা শ্রমিকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে মোনাজাত পরিচালনা করেন গোবিন্দপুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল গফুর।

নতুন পাতা চয়ন উদ্বোধন শেষে বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রশান্ত কুমার সরকার জানান, বাগানে দোয়া মাহফিল এবং চা শ্রমিকদের পক্ষ থেকে গীতাপাঠসহ পূজা-অর্চনার মাধ্যমে অধীর আগ্রহে এবং পরম আনন্দে চায়ের কচি পাতা দুহাত ভরে উত্তোলন করছেন চা শ্রমিকরা।

তিনি আরো জানান, এ বছর জাতীয়ভাবে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ১০৩ মিলিয়ন কেজি বা ১০ কোটি ৩০ লক্ষ কেজি নির্ধারন করা হয়েছে। এর মাধ্যে ৯০০ একর জায়গার শ্রী গোবিন্দপুর চা বাগানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে নয় লাখ কেজি চা পাতা উৎপাদনের। যদিও বৃষ্টির কারণে এবার নতুন পাতা উত্তোলন কিছুটা দেরি হয়েছে তবুও লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাঘাত ঘটবে না। কারণ নিজস্ব ব্যবস্থাপনায় কিছু কিছু সেকশনে সেচ দেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন আগামি কয়েক দিনের মধ্যেই বৃষ্টিপাত হবে, তখন সবুজে সবুজে ভরে যাবে চা বাগান।

জানাযায়, চা বাগানে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রতি বছর ডিসেম্বর মাসে চা গাছগুলোর মাথা নির্দিষ্ট মাপ অনুসারে ছেঁটে ফেলা হয়। এ সময় বাগানে চা পাতা উৎপাদন বন্ধ থাকে। তবে চা গাছের পরিচর্যায় ব্যস্থ থাকেন শ্রমিকরা। টানা তিন মাস ধরে অপেক্ষা শেষে চা পাতা উত্তোলন শুরু করা হয় সাধারনত মাচ মার্সের শুরু থেকে। এবার বৃষ্টিপাত না হওয়ায় কিছুটা বিলম্ব হয়েছে পাতা চয়ন শুরু করতে। তবে অনেক বাগানে নিজস্ব ব্যবস্থাপনায় কৃত্রিম বৃষ্টি ঝড়ানোর কারণে নতুন কুঁড়ি গজিয়েছে। এতে অনেক চা বাগানে এখন চোখ জুড়ানো সবুজ আর সবুজ কচি পাতার হাতছানি। তবে বৃষ্টিপাতের পর বদলে যাবে চা বাগানের পরিবেশ ও প্রকৃতি। তৃপ্তির হাসি ফুটবে তখন চা শ্রমিকদের চোখেমুখে।

চা-বাগানের ম্যানেজার পাবেল বলেন, অনুকূল আবহাওয়া থাকলে এবং শ্রমিকদের আন্তরিকতায় এ বছর আমাদের লক্ষ্যমাত্রা চা উৎপাদন সম্ভব হবে। আমাদের বাগানে সব সময়’ই কোয়ালিটি চা উৎপাদন করে থাকি। এবছরও এর ব্যাতিক্রম হবে না ইনশাআল্লাহ।

মহসিন টি হোল্ডিংস লিমিটেড এর স্বত্তাধিকারী মোঃ মহসিন মিয়া মধু বলেন, আমরা চা উৎপাদনে সবচেয়ে বেশি মনোযোগি কোয়ালিটি চায়ের উপর। আমার স্টাফদের বলেছি কোয়ালিটি চা উৎপাদন নিশ্চিত করার জন্য। চায়ের মান বাড়ানোর জন্য আমরা প্লুনিং করেছি, এবং চা গাছের সর্বোচ্চ পরিচর্যা করিয়েছি। এজন্য এবার আমরা টার্গেট করেছি নয় লাখ কেজি চা উৎপাদনের। আশা করছি আবহাওয়া অনুকূলে থাকলে সেটা সম্ভব।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা