সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবির নেতা হত্যা মামলায় কলেজের অধ্যক্ষসহ দুজন কারাগারে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবির নেতা আসাদুল্লাহ তুহিন হত্যা মামলায় কলেজের অধ্যক্ষ এজাবুল হক বুলিসহ দু’জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১০ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চাঁপাইনবাবগঞ্জের পাবলিক প্রসিকিউটর মো. আবদুল ওদুদ ও বাদীপক্ষের আইনজীবী নূরে আলম সিদ্দিকি আসাদ এ তথ্য জানিয়েছেন।

এজাবুল হক বুলি চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর কলেজের অধ্যক্ষ। ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। এছাড়াও কারাগারে পাঠানো আরেক ব্যক্তি হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুরের মাইনুল ইসলাম।

অ্যাডভোকেট আবদুল ওদুদ ও নূরে আলম সিদ্দিকী জানান, এজাবুল হক বুলি ও মাইনুল ইসলাম উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে সোমবার তারা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করে আবারও জামিন চান। কিন্তু আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

২০১৫ সালের ২৬ জানুয়ারি ছাত্রশিবির নেতা আসাদুল্লাহ তুহিনকে বাসা থেকে চোখ বেঁধে নিয়ে যায় র‍্যাব সদস্যরা। এরপর সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে দাবি করে র‌্যাব।

ঘটনার ৯ বছর পর গত বছরের ২৫ ডিসেম্বর হত্যা মামলা দায়ের করেন আসাদুল্লাহ তুহিনের মামা মো. কবিরুল ইসলাম। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, র‍্যাবের সাবেক ডিজি, সাবেক সংসদ সদস্য, র‍্যাব ও পুলিশের কর্মকর্তা এবং আওয়ামী লীগের নেতাসহ ২৮ জনকে আসামি করা হয়।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা