সারাদেশ

বগুড়ায় ধর্ষকের মাথায় জমটুপি পড়িয়ে বিক্ষোভ-মানববন্ধন 

বগুড়া প্রতিনিধি

সারাদেশে ধর্ষণকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন করেছে জেলা ছাত্রদল ও শিক্ষার্থীরা। প্রতীকী ধর্ষকের মাথায় জমটুপি পড়িয়ে হাতে-কোমড়ে রশি বেঁধে স্লোগান দেওয়া হয়।

সোমবার (১০ মার্চ) দুপুরে শহরের সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করে ছাত্রদল। দেশব্যাপি যৌন নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং বিচারহীনতার প্রতিবাদ জানানো হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের রজিবুল ইসলাম শাকিল, রাফিউল আল আমিন, আতিকুল ইসলাম বিপ্লব, নাসিফ আল ফায়েদ মারফী, অনিক আহম্মেদ অর্ক, সানভীর ইসলাম সিয়াম, ফাহাদ নুর ইসলাম, আল আমিন সনি, রিয়াজ আহম্মেদ, মাসুদ রানা, জিহাদ রহমান, সারোয়ার সাকিব, মোত্তাকিন, জীম, মুরাদ হাসান, নোমান সাব্বির, সামিউর সাব্বির, হাবিব রহমান, ইমরুল কায়েস, রাব্বি হাসান, সৈকত উদ্দিন, মিলন আহমেদ, রাকিব হাসানসহ সাধারণ শিক্ষার্থীরা।

এদিন প্রতীকী ধর্ষকের মাথায় কালো কাপড়ের জমটুপি পড়িয়ে টানতে টানতে শহরের সাতমাথায় নিয়ে আসে দুই নারী শিক্ষার্থী। তুমি কে আমি কে, আছিয়া আছিয়া.. স্লোগান ওঠে। জিরো পয়েন্ট সাতমাথায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী সমবেত হয়ে অবস্থান নেয়। এতে বক্তব্য দেন নিয়তি সরকার নিতুসহ অনেকে।

এছাড়া নন্দীগ্রাম শহরে বিক্ষোভ করে মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদল। ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক আরএইচ নুরনবী, কলেজ ছাত্রদল সভাপতি ফিরোজ আহমেদ শাকিল প্রমূখ।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা