সারাদেশ

রাজবাড়ীতে অস্ত্র ও মাদক ব্যবসায়ী শীর্ষ সন্ত্রাসী মাসুদ রানা গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি


রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে অস্ত্র ও মাদক ব্যবসায়ী এবং শীর্ষ সন্ত্রাসী মাসুদ রানা গ্রেফতার হয়েছে।


শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫:২৫ মিনিটে পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মফিজুল ইসলাম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর থানার দয়ালনগর এলাকায় অভিযান পরিচালিত হয়।


এসময় রাজবাড়ী সদর থানার মামলা নং-১০, জি.আর নং-১০, তারিখ-০৭/০১/২০২৫ এর এজাহারভুক্ত আসামি মাসুদ রানা (পিতা-মৃত আজগর আলী মণ্ডল, সাং-দয়ালনগর, থানা ও জেলা-রাজবাড়ী)-কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মাসুদ রানা একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও মারামারি সংক্রান্ত মোট ১৩টি মামলা রয়েছে।
ডিবি পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে The Arms Act, 1878 এর 19-A ধারা অনুযায়ী মামলা চলমান রয়েছে।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মফিজুল ইসলাম বলেন, "অস্ত্র ও মাদক ব্যবসায়ী মাসুদ রানা দীর্ঘদিন ধরে অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সফল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।"

রাজবাড়ী জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এমন অভিযান অব্যাহত থাকবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা