সংগৃহীত
সারাদেশ

মাছের আঁশ থেকে জিলাটিন উৎপাদন শীর্ষক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া: মাছের আঁশও হতে পারে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে টিএমএসএস এসইপি-ফিশারিজ প্রকল্পের মাছের আঁশ থেকে তৈরীকৃত জেলাটিন ঔষধ শিল্পের উপকরণসহ বিভিন্ন খাদ্য ও প্রসাধনী শিল্পে ব্যবহার হয় ।

গত সোমবার হোটেল মমইন বগুড়ায় দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় গবেষণালব্ধ প্রবন্ধ এবং জিলাটিনের উৎপাদিত পণ্য উপস্থাপন করেন এসইপি-ফিশারিজ প্রকল্পের নিয়োজিত পরামর্শক, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ফুড ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজী বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম শফিউর রহমান।

তিনি তার উপস্থাপনায় মাছের আশঁ হতে জিলাটিন প্রাপ্তির উৎপাদনের বিভিন্ন ধাপ ও প্রক্রিয়াজাতকরনের কারিগরি বিষয় উপস্থাপন করেন।

তিনি বলেন, বাংলাদেশে জিলাটিন উৎপাদানের অপার সম্ভাবনা রয়েছে যেহেতু বাংলাদেশ মাছ উৎপাদনের ক্ষেত্রে অন্যতম।

উক্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম ।টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক মোঃ আব্দুল কাদের এর সভাপতিত্বে কর্মশালায় বগুড়া জেলা মৎস্য কর্মকর্তাসহ,আদমদীঘি,কাহালু ও দুপচাচিয়া উপজেলার মৎস্য কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।

মৎস কর্মকর্তাগণ বলেন, টিএমএসএস এসইপি-ফিশারিজ প্রকল্পের জিলাটিন বিষয়ক কর্মকান্ডটি একটি নতুন ইনিশিয়েটিভ। এটাকে উদ্যোক্তা পর্যায়ে বাস্তবায়ন করা গেলে দেশ অনেক লাভবান হবে। সেই সাথে সরকারী তরফ হতে সকল ধরনের সহায়তা প্রদান করা হবে বলে আশ^াস প্রদান করেন।

আরও বক্তব্য রাখেন টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান, উপ-নির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান, টিমএমএসএস এর উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং মৎস্য খাতের লীড উদ্যোক্তা, মাছের খাদ্য তৈরীর মিল মালিকসহ অন্যান্য উদ্যোক্তাগণ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন টিএমএসএস সিনিয়র সহকারী পরিচালক ও প্রকল্পের সমন্বয়কারী মোঃ আব্দুল কুদ্দুস।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা