ছবি-সংগৃহীত
সারাদেশ

রাজবাড়ী-ঢাকা রুটে বাস বন্ধের ৩য় দিন

জেলা প্রতিনিধি: ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে অভ্যন্তরীণ দ্বন্দ্বে তৃতীয় দিনের মতো রাজবাড়ী-ঢাকা রুটে দূরপাল্লার পরিবহন বাস চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (৪ অক্টোবর) সকালে রাজবাড়ী জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন বাস চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবহন বন্ধ থাকায় ঢাকাগামী যাত্রীদের সাময়িক ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে অভ্যন্তরীণ রুটের লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের কারণে গত সোমবার (২ অক্টোবর) ভোর থেকে ঢাকা-রাজবাড়ী ও রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

জানা গেছে, ঢাকার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের দুটি বাস রাজবাড়ী-ঢাকা রুটে চলাচলের অনুমতি দেওয়া হয়। কিন্তু গোল্ডেন লাইন পরিবহন প্রতিদিন পাঁচ থেকে ছয়টি বাস চালাত।

গত শুক্রবার রাতে এ নিয়ে রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপ গোল্ডেন লাইনের বাস থেকে যাত্রীদের নামিয়ে খালি বাস ঢাকায় ফেরত পাঠায়।এর জের ধরে ঢাকার গাবতলী বাস টার্মিনালে রোববার সন্ধ্যায় গোল্ডেন লাইন পরিবহনের শ্রমিকেরা রাজবাড়ীর সকল বাস কাউন্টার বন্ধ করে দেন।

একই সঙ্গে তারা ঘোষণা দেন, রাজবাড়ীর কোনো বাস ঢাকায় আসবে না, আবার ঢাকা থেকেও কোনো বাস রাজবাড়ী যাবে না। এর ফলে সোমবার সকাল থেকে রাজবাড়ীর সঙ্গে ঢাকার সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।

রাজবাড়ী বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন বলেন, রাজবাড়ী-ঢাকা রুটে ১০৩টি ট্রিপ চলাচল করে। যার মধ্যে রাজবাড়ীর বাসের ট্রিপ রয়েছে মাত্র ৫৩টি। কোনো আলোচনা না করে অন্যান্য বাস রাজবাড়ীর ওপর দিয়ে চলাচল শুরু করায় আমরা তাতে বাঁধা দেই।

এর ফলে তাদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব তৈরি হয়েছে। তারা বলেছে আমরা যেন গাড়ি নিয়ে ঢাকা না যায়। তাই নিরাপত্তার কথা ভেবে আমরা বাস বন্ধ রেখেছি। তবে এ বিষয়ে এখনো কোনো সুরাহা হয়নি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা