লক্ষ্মীপুর প্রতিনিধি
সারাদেশ

রায়পুরে ঘাতক ট্রাক প্রাণ কেড়ে নিল যুবকের

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের এলএম পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন ব্রিজের ওপর সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সুজন সর্দার (২৪) নামে এক যুবকের।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২২ মে) সকাল আনুমানিক পৌঁনে ৯টার সময় রায়পুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের এলএম পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন ব্রিজের ওপর মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সুজন সর্দার বুকে প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন।

পরবর্তীতে চিকিৎসার জন্য স্বজনরা তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অতিরিক্ত রক্তক্ষরণ ও শারীরিক অবস্থার অবনতির কারণে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকায় রেফার করেন। ঢাকা নেওয়ার পথে চাঁদপুরে শারীরিক অবস্থার আরো অবনতি হলে স্বজনরা সেখানকার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে আনুমানিক দুপুর ১২টায় সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সুজন রায়পুর পৌর শহরের ৩নং ওয়ার্ডস্থ আব্দুর রহমান হাজী বাড়ির সিরাজ সর্দারের ছেলে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, দুর্ঘটনার খবর শুনে তাৎক্ষণিক পুলিশ সেখানে ছুটে যায়। কিন্তু ততক্ষণে ট্রাক নিয়ে পালিয়ে যায় চালকের সহকারী।

তবে এ ঘটনায় ট্রাক চালক রায়পুর থানা হেফাজতে রয়েছেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা