ছবি: বগুড়া প্রতিনিধি
সারাদেশ

বগুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ও চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকেই আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- বগুড়া সদর উপজেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা এনামুল হক রানা, সারিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাফি এবং দুপচাঁচিয়া পৌর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার আমিন। তাদেরকে পৃথক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার ও দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। গাবতলী উপজেলার দোয়ারপাড়া, বগুড়া শহরের কানছগাড়ি এবং দুপচাঁচিয়া পৌরসভার মহলদার পাড়ায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা এনামুল হক রানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার এজাহার নামীয় পলাতক আসামি। তিনি গাবতলীর দোয়ারপাড়া গ্রামের জসু প্রামানিকের ছেলে। সারিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাফি উপজেলা আওয়ামী লীগের সক্রিয় নেতা। তিনি হামলা-নাশকতা মামলার আসামি। এছাড়া দুপচাঁচিয়ার সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান আমিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শ্রমিকদল নেতা আবু রায়হান রাহিম হত্যা মামলার আসামি।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা