ফেনী প্রতিনিধি
সারাদেশ

ফেনীতে বন্ধুর বন্ধন বাংলাদেশের ২০ তম যাকাত বিতরণ অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি

ফেনীতে বন্ধুর বন্ধন বাংলাদেশের ২০ তম যাকাত প্রদান অনুষ্ঠান শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে ফেনী শিশু নিকেতন স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

‘যাকাত দান করুণা নয়, এটি নির্দিষ্ট শ্রেণির অধিকার’ এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত যাকাত প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বন্ধুর বন্ধন বাংলাদেশের প্রধান সংগঠক ও পৃষ্ঠপোষক নাজমুল করিম ভূঞা সুমন।

সংগঠনের সভাপতি জিএম তাজ উদ্দিন পলাশের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক যাকাত উপ-কমিটির আহ্বায়ক মো: সাহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন ও বন্ধুর বন্ধন বাংলাদেশের সংগঠক রোটারিয়ান জালাল উদ্দীন বাবলু।

এছাড়াও উপস্থিত ছিলেন বন্ধুর বন্ধন বাংলাদেশের সংগঠক আনিসুর রহমান, শেখ ফেরদৌস আনোয়ার মজনু, মো.সেফায়েত উল্যাহ, বন্ধুর বন্ধন বাংলাদেশ ফেনী সদর উপজেলা কমিটির সভাপতি রেজাউল করিম রেজা, সংগঠনের পৃষ্ঠপোষক মোশাররফ হোসেন সেলিম ও শাখাওয়াত হোসেন ভূঞা পারভেজ, বন্ধুর বন্ধন বিভিন্ন ইউনিটের নেতৃত্ববৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগী লোকজন।

সংগঠন সূত্র জানায়, বিগত ২০ বছরের ধারাবাহিকতায় উক্ত যাকাত বিতরণ অনুষ্ঠানে ৩৮টি সেলাই মেশিন, ৬টি নলকূপ, ৩২ বান ঢেউটিন ও ৩৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে নগদ অর্থসহ ৮ লাখ টাকার যাকাত বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, বন্ধুর বন্ধন বাংলাদেশ শুধুমাত্র ফেনীবাসী নয় বরং সারাদেশের মানবতার কল্যাণে নিবেদিত একটি প্ল্যাটফর্ম হিসেবে অত্যন্ত সুপরিচিত। বন্ধুর বন্ধন কার্যকরী যাকাত প্রদান করছেন। বন্ধুর বন্ধন যা আপনাদের জীবন-জীবিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এটি সারা দেশের জন্য একটি দৃষ্টান্ত। ইসলামের যে ৫টি বিধান রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যাকাত। যাকাত আদায় করা আল্লাহর আদেশ। যাকাত প্রদানের মাধ্যমে আমাদের সম্পদ পরিশুদ্ধ হয়। ইসলামের বিধান অনুযায়ী শুধুমাত্র সম্পদশালীদের যাকাত প্রদান করতে হয়। ফেনীর দারিদ্রতা একসময় জাদুঘরে চলে যাবে। একসময় ফেনীর যাকাত অন্য জেলায় পাঠিয়ে দিতে হবে। সেই দিন আর বেশি দূরে নয়। বন্ধুর বন্ধন’র ফেনীর সদস্য হিসেবে আমি নিজেকে পরিচয় দিতে গর্ববোধ করবো।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখ...

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা