শিল্প ও সাহিত্য
মেলায় জলছবি প্রকাশনীর ৬৪০ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে

বইমেলায় সাজ্জাদ খানের ‘পাথরের চোখ’ (শাসকের মনোজগৎ)

নিউজ ডেস্ক: বইমেলা উপলক্ষে প্রকাশ হয়েছে সাজ্জাদ খান রচিত বিশেষ গ্রন্থ ‘পাথরের চোখ" (শাসকের মনোজগৎ)। জলছবি প্রকাশন প্রকাশিত ৬৪ পৃষ্ঠার এই বইয়ের মূল্য রাখা হয়েছে ১০০ টাকা। তবে বইমেলার জন্যে বিশেষ ছাড়ে বিক্রি করা হচ্ছে। মেলার জলছবির ৬৪০ নম্বর স্টল ছাড়াও রকমারির মাধ্যমে বইটি সংগ্রহের সুযোগ রয়েছে। ‘পাথরের চোখ’ বইয়ে শাসকের মনোজগৎ বিষয়টি ধরে বাছাই-করা ৯৯ উদ্ধৃতির অনুবাদ সংকলন। না বুঝে, তাবৎ বাস্তব জগৎ বুঝে ওঠা অসম্ভব। তিনি-ই শাসক আমাদের সমাজে, যিনি একাধিক লোকের হয়ে সিদ্ধান্ত দিয়ে থাকেন এবং কমবেশী নিজকে ভেবে বসেন ‘প্রভু’। তিনি হতে পারেন আপনার পরিবারের কেউ, গ্রামের, রাষ্ট্রের, পেশা-বলয়ের কিংবা দূরে-কাছের সম্পর্কের কোনো একজন। কী আছে শাসকের মনে? কি করে জানবো, ভুলেও যে তিনি মনের কথা খুলে বলবেন না। কিন্তু ইতিহাসশ্রেষ্ঠ সভ্যতা আরব, ভারত আর চীনদেশের প্রশাসকেরা-ইবন খালদুন, চানক্য ও কনফুসিয়াস-বারবার বলে গিয়েছেন শাসকের মনোজগতের গহীন গোপন হিসাবের কথাগুলো। ১৮০০ বছরের ব্যবধানে ৫০০০ মাইলের বিস্তারে নিজ জীবনকাল কাটিয়েও, আশ্চর্যজনকভাবে তারা সকলে বলে গিয়েছেন একই ধরনের আইডিয়ার কথা। ‘শাসকের মনোজগৎ’ নিয়ে বাছাই করা উদ্ধৃতির এই বইটি নিজ বাস্তব মোকাবেলায় আপনাকে এগিয়ে দিতে পারে, হয়তো বহুদূর !!

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখ...

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা