প্রতিনিধি
সারাদেশ

৫টি লক্ষীপেঁচার শাবককে বাঁচালেন সাংবাদিক লিটন চক্রবর্তী

রাজবাড়ী প্রতিনিধি

এবার পাঁচটি লক্ষীপেঁচার শাবককে বাঁচালেন সাংবাদিক লিটন চক্রবর্তী। বর্তমানে তিনি মাতৃহীন শাবক পাঁচটিকে লালন পালন করছেন। লিটন চক্রবর্তী রাজবাড়ী শহরের সজ্জনকান্দা টিএন্ডটি পাড়ার বাসিন্দা। রাজবাড়ী রিপোর্টাস ক্লাবের সভাপতি তিনি।

লিটন চক্রবর্তী জানান, পশু-পাখির প্রতি তার রয়েছে অগাধ ভালোবাসা। গত শনিবার তার এক বন্ধু তাকে জানায় ফরিদপুরের মধুখালী উপজেলার আশাপুর এলাকার একটি জুট মিলের টয়লেটের ওপরে পাঁচটি লক্ষীপেচার শাবক দেখতে পেয়েছে। কিন্তু তাদের মা সাথে নেই। কয়েকদিন ধরে শাবকগুলো না খেতে পেরে কাহিল হয়ে পড়েছে। একথা শুনে তিনি সেখানে ছুটে গিয়ে শাবক পাঁচটিকে বাড়ি নিয়ে আসেন। শাবকগুলো এখনও ওড়া শেখেনি। এক মাসের মত বয়স হবে। পেঁচার খাবার সম্পর্কে ধারণা নিয়ে ওদেরকে ছোট ছোট মাছ টুকরো টুকরো করে কেটে খাওয়াচ্ছেন। ওরা পোকা মাকড় খায়। কিন্তু পোকা মাকড় সংগ্রহ করতে না পারায় মাছই খাওয়াচ্ছেন। ওদেরকে একটি খাঁচায় রেখে তাদের আরাম ঘরের কক্ষে রাখা হয়েছে। দিনের বেলায় শাবকগুলোকে রোদে দেওয়া হয় আলো বাতাস পাওয়ার জন্য। রাতে খাঁচার উপর কম্বল জড়িয়ে দেওয়া হয় যাতে ঠান্ডা না লাগে। শাবকগুলো ওড়া শিখলেই মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হবে। যেখানে ওদের ঠিকানা ওরা সেখানে চলে যাবে।

তিনি আরও জানান, পশু-পাখির মত অগাধ ভালোবাসা থেকেই ওদের সমস্যা দেখলে এগিয়ে যান। লালন পালন করেন।

ইতিপূর্বে তিনি অসুস্থ ঈগল পাখি উদ্ধার করে সুস্থ হওয়ার পর সেটি মুক্ত আকাশে ছেড়ে দিয়েছিলেন।

আমার বাঙলা/এনআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা