সংগৃহীত
সারাদেশ

জেলের জালে মাছের বদলে মর্টার শেল

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের কর্ণফুলীতে জেলেদের মাছধরার জালে আটকে পড়া একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে উপজেলার শিকলবাহা খালের ব্লকপাড় এলাকায় মাহাবুবুল আলম নামের এক জেলের জালে মর্টার শেলটি আটকে পড়ে।

পরে পুলিশ গিয়ে মর্টারশেলটি তাদের হেফাজতে নেয়। সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দল সেটি পরীক্ষা করে নিষ্ক্রিয় করবে।

মাহবুব আলম বলেন, আমি খালে মাছ ধরতে গিয়ে জাল মারার পর কিছু একটা অনুভব করি। পরে পানি থেকে জাল তুলে দেখি লোহা জাতীয় কিছু একটা। স্ক্রাব মনে করে বিক্রির চেষ্টা করেছিলাম কিন্তু স্থানীয়রা এটি চিনতে পেরে পুলিশকে খবর দেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, জেলেদের জালে খাল থেকে উদ্ধার ১২০ মিলিমিটার লম্বা মর্টার শেলটি পুলিশের হেফাজতে রয়েছে, ধারণা করা হচ্ছে এটি সক্রিয়।

তিনি আরো বলেন, বিষয়টি আমরা সেনাবাহিনীকে জানিয়েছি। বুধবার বিশেষজ্ঞ দল এসে সেটি পরীক্ষা করে নিষ্ক্রিয় করবে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আবারও বাড়ল স্বর্ণের দাম

আবারও দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের...

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

বাণিজ্য ও পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয়ের আবেদন করেছেন—এমন প্রা...

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বিরোধীদলীয় নেত...

সন্ধ্যার মধ্যে ৬ এলাকায় ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে দেশের ছয় অঞ্চলে বজ্রসহ ঝড়ের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়...

আগামী জুলাইয়ের মধ্যে পাঁচ স্থানীয় নির্বাচন

আগামী বছরের জুলাইয়ের মধ্যেই স্থানীয় সরকার কাঠামোর পাঁচটি নির্বাচন—ইউনিয়...

মক্কা জোটের পর ফ্রান্সের সঙ্গেও প্রতিরক্ষা চুক্তি সৌদির

তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ‘মক্কা জোট’ গঠনের পর এবার ফ্রান্সের সঙ...

পাকিস্তানের হাসপাতালে আগুন, পুড়ে মরল ১৫ নবজাতক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি হাসপাতালের গায়নোকোলজি ওয়ার্ডে ভয়াবহ অগ্নি...

২২ শয্যার শিশু ওয়ার্ডে শতাধিক রোগী, মেঝেতেই চিকিৎসা

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে নির্ধারিত শয্যার তুলনায় কয়েক গুণ বেড়েছ...

বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় বসছে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। ইতোমধ্যে অ...

২৩ বছর পর ফিরে এসে নায়িকা বললেন, ‘আমি বেঁচে আছি’

২০০২ সালের আলোচিত হরর সিনেমা ‘রাজ’-এ অভিনয় করে বলিউডে সম্ভাবনাময়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা