প্রতিনিধি
সারাদেশ

গাজীপুর জেলা কর্মী সম্মেলন সফল করতে  শ্রীপুর পৌর জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা 

নিজস্ব প্রতিবেদক

হাসান হাবীব, শ্রীপুর, গাজীপুর

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার উদ্যোগে আসন্ন কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে শ্রীপুর পৌর জামায়াত মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে ব্যাপক প্রচার কার্যক্রম পরিচালনা করেছে।

৬ জানুয়ারি সোমবার দুপুর ২ টা থেকে সন্ধ্যা সাড়ে ৫ টা পর্যন্ত পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় এই মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও পৌর আমীর ডাক্তার আনিসুজ্জামানের নেতৃত্বে শোভাযাত্রায় অংশ নেন পৌর জামায়াতের নেতাকর্মীরা। তারা মাইকিং মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে কর্মী সম্মেলনের তারিখ, সময় ও স্থান সম্পর্কে জনগণকে অবহিত করেন।

শোভাযাত্রাটি পৌরসভার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় নেতৃবৃন্দ বলেন, "কর্মী সম্মেলন গাজীপুর জেলার জামায়াতের একটি গুরুত্বপূর্ণ আয়োজন। এটি ইসলামী আন্দোলনের শক্তি ও সাংগঠনিক দক্ষতাকে আরও সুদৃঢ় করবে।"

শোভাযাত্রা শেষে পৌর সেক্রেটারি মোঃ আবুল হোসাইন এর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা উপস্থিত কর্মীদের সম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানান। সম্মেলনটি সফলভাবে বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আমারবাঙলা/ ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আবারও বাড়ল স্বর্ণের দাম

আবারও দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের...

২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

বাণিজ্য ও পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয়ের আবেদন করেছেন—এমন প্রা...

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বিরোধীদলীয় নেত...

সন্ধ্যার মধ্যে ৬ এলাকায় ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে দেশের ছয় অঞ্চলে বজ্রসহ ঝড়ের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়...

আগামী জুলাইয়ের মধ্যে পাঁচ স্থানীয় নির্বাচন

আগামী বছরের জুলাইয়ের মধ্যেই স্থানীয় সরকার কাঠামোর পাঁচটি নির্বাচন—ইউনিয়...

মক্কা জোটের পর ফ্রান্সের সঙ্গেও প্রতিরক্ষা চুক্তি সৌদির

তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ‘মক্কা জোট’ গঠনের পর এবার ফ্রান্সের সঙ...

পাকিস্তানের হাসপাতালে আগুন, পুড়ে মরল ১৫ নবজাতক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি হাসপাতালের গায়নোকোলজি ওয়ার্ডে ভয়াবহ অগ্নি...

২২ শয্যার শিশু ওয়ার্ডে শতাধিক রোগী, মেঝেতেই চিকিৎসা

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে নির্ধারিত শয্যার তুলনায় কয়েক গুণ বেড়েছ...

বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় বসছে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। ইতোমধ্যে অ...

২৩ বছর পর ফিরে এসে নায়িকা বললেন, ‘আমি বেঁচে আছি’

২০০২ সালের আলোচিত হরর সিনেমা ‘রাজ’-এ অভিনয় করে বলিউডে সম্ভাবনাময়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা