জাতীয়

৩০ টাকা কেজিতে ৫০ লাখ পরিবার চাল পাবে: খাদ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

রমজান উপলক্ষে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৩০ টাকা কেজিতে ৫০ লাখ পরিবার চাল পাবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক ছিল খাদ্য উপদেষ্টার। এর পর উপদেষ্টা সাংবাদিকদের এই তথ্য জানান।

আলী ইমাম মজুমদার বলেন, ‘রোজাকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। মার্চ ও এপ্রিল মাসে দেড় লাখ টন করে মোট তিন লাখ টন চাল দেওয়া হবে খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে। এই কর্মসূচির আওতায় ৩০ টাকা কেজিতে ১৫ কেজি করে ৫০ লাখ পরিবার চাল পাবে।’

খাদ্যবান্ধব কর্মসূচির চাল সাধারণ মানুষের হাতে সঠিকভাবে পৌঁছানোর জন্য ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন শহরে ম্যাজিস্ট্রেট মাঠে থেকে কর্মসূচি তত্ত্বাবধায়ন করবেন বলেও জানান এই উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, ‘দেশে এখন পর্যন্ত যতো ভালো নির্বাচন হয়েছে, সেটা প্রশাসনের হাত দিয়ে হয়েছে। আবার খারাপ নির্বাচন যতোগুলো হয়েছে, সেটাও প্রশাসনের হাত দিয়েই হয়েছে।’

সাবেক এই মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রশাসনকে যেভাবে ব্যবহার করা হয়, সেভাবেই তারা কাজ করে। আমরা আশা করবো, অন্তর্বর্তী সরকারের সময়ে এখন যে নির্বাচন হবে, প্রশাসনের হাত দিয়ে সেটা ভালো নির্বাচন হবে।’

ভূমি সংক্রান্ত বিষয়ে উপদেষ্টা বলেন, ‘আগামী ১০ মার্চের মধ্যে ভূমি ব্যবস্থাপনায় ৮০ শতাংশ ই-নামজারির কাজ শেষ হবে। অর্থাৎ জমির নামজারির জন্য ৮০ শতাংশ ডিজিটালের কাজ শেষ হবে। জমির মিউটেশনের কাজও ডিজিটাল করার কাজ চলমান রয়েছে। ভূমি নিয়ে মানুষের হয়রানি বন্ধে সব ধরনের ব্যবস্থা নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ডিসিরা যাতে এ কাজে সহায়তা করে সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা