জাতীয়
স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু তৌহিদী জনতা নয়, মব সৃষ্টিকারী সবার ‍বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

শুধু তৌহিদী জনতা নয়, মব তৈরি করা সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম বলেছেন, মবের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে‌। সোমবার (১৭ ফেব্রুয়ারি) কোস্টগার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রোহিঙ্গারা যাতে এনআইডি না পায় সেজন্য ব্যবস্থা নেওয়া হবে আর যারা পেয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে-এ কথা জানিয়ে তিনি আরো বলেন, গত ৬ মাসে দুর্নীতি কমেছে তবে তা সহনীয় পর্যায়ে আসে নাই।

এ ছাড়া আরাকান আর্মি বাংলাদেশের সীমানায় প্রবেশ করে কাউকে ধরে নিয়ে যায়নি। জেলেরা অনেক সময় ভুল করে সীমান অতিক্রম করলে তাদের ধরে নিয়ে যায় বলেও জানান তিনি।

কোস্টগার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দেশের সার্বভৌমত্ব, সমুদ্র ও জাতীয় নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ কোস্টগার্ডের প্রতিটি সদস্যকে সততা, দেশপ্রেম, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে নির্দেশ দেন তিনি।

উপদেষ্টা বলেন, কোস্টগার্ড দেশের অভ্যন্তরীণ নৌপথের নিরাপত্তা নিশ্চিতে মুখ্য ভূমিকা পালন করে যাচ্ছে। এ বাহিনীর আধুনিকায়নে সম্প্রতি আর্মারড বা বুলেট প্রুফ সুবিধা সম্বলিত হাইস্পিড বোট, হেলিকপ্টারসহ রেসকিউ ড্রোন, ৯টি প্যাট্রোল ভেসেল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এতে এ বাহিনীর অপারেশনাল সক্ষমতা অতীতের যেকোনো সময়ের তুলনায় বহুগুণে বৃদ্ধি পাবে।

এ সময় কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক বলেন, স্বল্প লোকবল নিয়েও সমুদ্র ও সমুদ্রের সম্পদ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে কোস্টগার্ড। অতিতের মতো ভবিষ্যতেও সমুদ্রের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাবে তারা।

এর আগে বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ কোস্টগার্ডের ৪২ জন সদস্যকে পদক তুলে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কটাক্ষ, জবাব দিলেন কিয়ারা

ভারতের দক্ষিণী সুপারস্টার যশের সঙ্গে ‘টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন-...

উত্তরা-দক্ষিণখানে জানালার গ্রিল কেটে গৃহবধূকে হত্যা ও লুটপাট

রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় একটি বহুতল ভবনের জানালার গ্রিল কেটে বাসা...

জুলাই পদযাত্রায় এনসিপির উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মশাল মিছিল

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় সংঘটিত সন্ত্রাসী হাম...

কু‌ড়িগ্রামে এন‌সি‌পির বিক্ষোভে হামলা, আহত ১০

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিছিলে হামলার ঘটনা ঘটেছে।...

লাইফস্টাইল
বিনোদন
খেলা