বিনোদন

হলিউডে কাজ পেতে বাচনভঙ্গি বদলের প্রয়োজন নেই: প্রিয়াঙ্কাকে দীপিকা

বিনোদন ডেস্ক: বলিউড থেকে হলিউডে গিয়ে নিজের পসার জমিয়েছেন যে সব অভিনেত্রী, তাঁদের মধ্যে সব থেকে সফল প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর পিছু পিছু গিয়েছেন দীপিকা পাড়ুকোন, তারও অনেক পরে আলিয়া ভাট্ট। প্রথম দু’জন আন্তর্জাতিক তারকা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করলেও খানিক পিছিয়ে রয়েছেন মহেশ-কন্যা।

যদিও প্রিয়াঙ্কা-দীপিকা মুখে যতই একে অপরের প্রশংসা করুন না কেন, চাপা প্রতিযোগিতা কি রয়েই গিয়েছে দুই অভিনেত্রীর মধ্যে? হলিউডের জন্য বদলে ফেলা বাচনভঙ্গি ও দেশ ছাড়ার প্রসঙ্গে এক সাক্ষাৎকারে দীপিকার মন্তব্য নিয়ে বেশ জলঘোলা হচ্ছে। নিন্দুকেদের দাবি ঠারেঠোরে প্রিয়াঙ্কাকেই নাকি কটাক্ষ করেছেন দীপিকা!

প্রায় দশ বছরের চেষ্টায় হলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন প্রিয়াঙ্কা। আমেরিকার পপ তারকা নিক জোনাসকে বিয়ে করে সেখানেই সংসার পেতেছেন। তবে বার বার কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে।

কখনও গায়ের রং, কখনও আবার কথা বলার ধরন নিয়ে। প্রতিবারই বলা হয়েছে প্রিয়াঙ্কা নাকি জোর করে বিদেশিদের মতো কথা বলার চেষ্টা করছেন। যদিও পরে এক সাক্ষাৎকারে এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে অভিনেত্রী বলেন, ‘‘এটা ঠিক আমি আমার কথা বলার ধরন প্রতি সপ্তাহে বদলাতে থাকি। কারণ আমাকে ও আমার স্বামীকে পৃথিবীর বিভিন্ন জায়গায় যেতে হয়। সেই কারণেই আমরা দেশ অনুযায়ী কথা বলার ধরন বদলাতে থাকি।’’

এটার বিপক্ষে দীপিকা। তিনি ভারতীয় হওয়ায় গর্বিত এবং আন্তর্জাতিক তারকার তকমা পেতে কিংবা বাইরের দেশে কাজ পেতে নিজের বাচনভঙ্গি বদলাতে নারাজ। দীপিকার কথায়, ‘‘আমি অভিনেত্রী হয়ে আন্তর্জাতিক তারকার তকমা পেতে চাই না। আন্তর্জাতিক তারকা হয়ে উঠতে শুধু সিনেমা নয়, আরও অনেকগুলি দিক রয়েছে। নিজের স্বতন্ত্রতা বজায় রেখেই এই তকমা পেতে চাই। আর আমি বিশ্বের যে প্রান্ত থেকে আসছি তাঁর জন্য মোটেও লজ্জিত নই। তাই আমার মনে হয় না ভাল কাজ পেতে হলে আমাকে নিজের দেশ ছেড়ে অন্য দেশে যেতে হবে কিংবা কথা বলার ধরন বদলে ফেলতে হবে।’’ যদিও আম্বানিদের বাড়ির অনুষ্ঠানে প্রিয়াঙ্কা-দীপিকাকে বেশ সৌজন্য বিনিময় করতেই দেখা গিয়েছে।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গুনিয়ায় জামায়াত কর্মীর ওপর হামলা, গুরুতর আহত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভা এলাকায় জামায়াতে ইসলামীর এক কর্মীর ওপর অতর্কিত...

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি

জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব নাকচ করেছেন বিএনপির চেয়ারম্য...

ধর্মীয় সম্প্রীতি ও মানবসম্পদ উন্নয়নেই রাষ্ট্রের ভবিষ্যৎ দেখছে বিএনপি: সালাহউদ্দিন আহমেদ

ধর্মীয় সহনশীলতা, সামাজিক নিরাপত্তা ও মানবসম্পদ উন্নয়ন—এই তিন ভি...

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ সিলেট বিভাগে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলা...

ইরানের সঙ্গে আলোচনা ‘খুব ভালো’ হয়েছে : ট্রাম্প

ইরানের সঙ্গে ওমানে অনুষ্ঠিত সাম্প্রতিক পরোক্ষ আলোচনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে...

নির্বাচন উপলক্ষে সারা দেশে ২ দিন দোকান ও শপিং মল বন্ধ থাকবে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্য...

শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা

রাজধানীর শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টালসহ আশেপাশের এলাকাগুলোতে বাড়ানো হয়েছে...

কারাগারে অসুস্থ হয়ে মারা গেলেন সাবেক এমপি রমেশ চন্দ্র সেন

সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের সাবেক এমপি রমেশ চন্দ্...

আজ উত্তরবঙ্গের তিন জেলায় যাচ্ছেন তারেক রহমান

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ উত্তরবঙ্গের জেলায় জনসভায় অংশ নিতে যাচ্ছেন ব...

মালয়েশিয়ায় অভিযানে বাংলাদেশিসহ ৭৭ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ার সেলাঙ্গর ও সাবাহ রাজ্যে পৃথক অভিযানে বাংলাদেশিসহ মোট ৭৭ জন অবৈধ অভ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা