সারাদেশ

আমি এখানে ৪২ বছর ধরে ব্যবসা করি, তখন এখনে বাড়িঘর ছিল না'

মোঃ ফাহাদ হাসান ভূইয়া, দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

‘হাইকোর্টে মামলা চলমান থাকা সত্ত্বেও আমার ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। আমি এখানে ৪২ বছর ধরে ব্যবসা করছি। আইনকে শ্রদ্ধা ও সম্মান করেই ব্যবসা পরিচালনা করি। কেউ বলতে পারবে না, আমি কখনো কারও ক্ষতি করেছি। তবুও আমার ইটভাটাটি ভেঙে দেওয়া হয়েছে। নিজের ইটভাটার ভাঙ্গন দেখে কান্নাজড়িত কন্ঠে এসব কথা বলছিলেন দেবিদ্বার এইচবিসি ইটভাটার মালিক সবুর ভূঁইয়া।’

বুধবার (১৩ মে) জেলার দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুটি ইটভাটাকে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভাটাগুলোর চিমনি ও কিলন গুঁড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে একটি ইটভাট ছিল সবুর ভূঁইয়ার।

পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, লাইসেন্স ও ছাড়পত্র না থাকায় ওই এলাকার এইচ বি সি ব্রিকস এবং একতা ব্রিকস নামের দুটি ইটভাটায় অভিযান চালানো হয়। অভিযানে ইটভাটা দুটির মালিককে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়। পরে ভেকু দিয়ে ভাটাগুলোর চিমনি ও ইট পোড়ানোর কিলন গুঁড়িয়ে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভিয়ে দেওয়া হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সা‌র্ভি‌সের সদস্যরা উপস্থিত ছিলেন।

​অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর কুমিল্লার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাশ। তিনি বলেন, উচ্চ আদালতের নির্দেশনা ও পরিবেশ আইন অমান্য করে কোনো ইটভাটা পরিচালনা করা যাবে না। যেসব ইটভাটার বৈধ কাগজপত্র ও ছাড়পত্র নেই, সেগুলোর বিরুদ্ধে আমাদের এই অবস্থান কঠোর থাকবে। ইটভাটা মালিকদের প্রয়োজনীয় লাইসেন্স ও ছাড়পত্র নিয়ে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানের সতর্কবার্তা: যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত অর্থনৈতিক যুদ্ধ অভিযান ‘ইকোনমিক ডি...

বিমানে ল্যাপটপ বিস্ফোরণ, আহত ৫

যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকা...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

হামের উপসর্গে ৩ মৃত্যু, ভর্তি ১২২৮

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

মহারাষ্ট্রের হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে আগুন লেগে তিন নবজাতকের মৃত...

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সঙ্গে সৌজন্য...

নতুন লুকে হাজির হালান্ড, কেটে ফেললেন লম্বা চুল

ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড তার পরিচিত ভাইকিং-স্টাইলের...

লা লিগায় বার্সার ৫-০ গোলের জয়

লা লিগায় দারুণ জয় দিয়ে নতুন মৌসুম শুরু করেছে বার্সেলোনা। প্রথমার্ধেই দুই গোল...

স্থানীয় সরকার নির্বাচনের সময় এখনই নয়: সিইসি

জাতীয় নির্বাচনের তুলনায় স্থানীয় সরকার নির্বাচন আরও ভালোভাবে আয়োজন করতে চায় নি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা