সারাদেশ

উলিপুরে কৃষি কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত: আধুনিক কৃষির প্রসারে গুরুত্বারোপ

সুলাইমান গনি, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আধুনিক কৃষি প্রযুক্তি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে “কৃষি কংগ্রেস ২০২৬” বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় উলিপুর অডিটোরিয়াম হলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও স্মার্ট কৃষি প্রযুক্তির ব্যবহার সময়ের দাবি। কৃষিকে লাভজনক ও টেকসই করতে প্রযুক্তিনির্ভর চাষাবাদের বিকল্প নেই।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষিবিদ অশোক কুমার রায় এবং উলিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোশারফ হোসেন। তারা স্থানীয় কৃষকদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন কৃষি সহায়তা, ভর্তুকি কার্যক্রম ও আধুনিক কৃষি ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মেহেদী হাসান। সভাপতির বক্তব্যে তিনি বলেন,
“কৃষকরাই আমাদের অর্থনীতির প্রাণ। উলিপুরের কৃষিকে আরও সমৃদ্ধ করতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই কংগ্রেসের মাধ্যমে কৃষকরা নতুন নতুন উদ্ভাবন সম্পর্কে জানতে পারবেন।”

কৃষি কংগ্রেসে স্মার্ট কৃষি প্রযুক্তির ব্যবহার, উচ্চফলনশীল ধান ও রবি শস্যের উন্নত জাত পরিচিতকরণ এবং মাঠ পর্যায়ের কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালার পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকশ কৃষক, কৃষি উপ-সহকারী কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। সম্মেলন শেষে স্থানীয় সফল কৃষকদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানের সতর্কবার্তা: যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত অর্থনৈতিক যুদ্ধ অভিযান ‘ইকোনমিক ডি...

বিমানে ল্যাপটপ বিস্ফোরণ, আহত ৫

যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকা...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

হামের উপসর্গে ৩ মৃত্যু, ভর্তি ১২২৮

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সঙ্গে সৌজন্য...

নতুন লুকে হাজির হালান্ড, কেটে ফেললেন লম্বা চুল

ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড তার পরিচিত ভাইকিং-স্টাইলের...

লা লিগায় বার্সার ৫-০ গোলের জয়

লা লিগায় দারুণ জয় দিয়ে নতুন মৌসুম শুরু করেছে বার্সেলোনা। প্রথমার্ধেই দুই গোল...

স্থানীয় সরকার নির্বাচনের সময় এখনই নয়: সিইসি

জাতীয় নির্বাচনের তুলনায় স্থানীয় সরকার নির্বাচন আরও ভালোভাবে আয়োজন করতে চায় নি...

চাঁপাইনবাবগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর-অনুপনগর ইউনিয়নে অভিযান চালিয়ে ৫ কেজি ১০০ গ্রাম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা