সারাদেশ

এক কুকুরের কামড়ে মৃত্যু বেড়ে ৫, আতঙ্কে আরও ৮ জন

‎হাবিবুল্লাহ্ সরকার, ‎সুন্দরগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধি:


‎গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ি গ্রামে একটি কুকুরের কামড়ে আহতদের মধ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। একই ঘটনায় আহত আরও অন্তত ৮ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তারা রয়েছেন চরম মৃত্যু আতঙ্কে।

‎জানা গেছে, গত ২২ এপ্রিল সকালে বজরা কঞ্চিবাড়ি গ্রামে হঠাৎ তাণ্ডব চালায় একটি কুকুর। অল্প সময়ের ব্যবধানে কুকুরটি নারী-পুরুষসহ অন্তত ১৩ জনকে কামড়ে গুরুতর আহত করে। আহতদের অধিকাংশের মুখমণ্ডল, নাক, কান ও চোখের আশপাশে ক্ষত সৃষ্টি হয়। পরে তারা বিভিন্ন স্থান থেকে জলাতঙ্কের ভ্যাকসিন গ্রহণ করলেও কয়েকজনের অবস্থার অবনতি হলে তাদের রংপুরে নেওয়া হয়।

‎গত সাতদিনে মারা যাওয়া ব্যক্তিরা হলেন— কঞ্চিবাড়ি ইউনিয়নের ধুবনী বাজার এলাকার মতিয়ার রহমানের স্ত্রী আফরুজা বেগম (৪০), কঞ্চিবাড়ি গ্রামের খোকা রামের স্ত্রী নন্দ রানী (৫৫), একই গ্রামের নাইব উদ্দিনের ছেলে ফুলু মিয়া (৫২), ধুবনী বাজার এলাকার আব্দুস সালামের স্ত্রী সুলতানা বেগম (৩৯) এবং ছাপরহাটী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খোকা বর্মণের ছেলে রতনেশ্বর বর্মণ (৪২)।

‎এর মধ্যে বুধবার দুপুরে মারা যান শারমিন সুলতানা (৫২)। এর আগে ৬ মে মারা যান নন্দ রানী ও ফুলু মিয়া, ৮ মে মারা যান রতনেশ্বর বর্মণ এবং সর্বশেষ ১২ মে মারা যান আফরুজা বেগম।

‎বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বজরা কঞ্চিবাড়ি গ্রামের ফজিতন নেছা, রুমিনা বেগম, নজরুল ইসলাম, হামিদুল ইসলাম, গোলেনুর বেগম, মিতু আক্তার, আতিকুর মিয়া, লাবণ্য আক্তার ও বিজয় হোসেন। তাদের পরিবারগুলো আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

‎স্থানীয়দের অভিযোগ, ঘটনার পরপরই কার্যকর ব্যবস্থা ও পর্যাপ্ত সচেতনতার অভাব ছিল। অনেকেই সময়মতো পূর্ণাঙ্গ চিকিৎসা নিতে পারেননি।

‎এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি বলেন, নিহত ও আহতদের পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে।

‎গাইবান্ধার সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান জানান, “কুকুর কামড়ানোর পর অনেকেই দ্রুত হাসপাতালে যাননি। অথচ হাসপাতালে ভ্যাকসিনের ব্যবস্থা ছিল।”

‎অন্যদিকে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক বলেন, “এ ধরনের ঘটনায় সরাসরি আমাদের কোনো কার্যক্রম নেই। ইউনিয়ন পরিষদ বা পৌরসভাকেই উদ্যোগ নিতে হয়। আক্রান্ত এলাকায় কুকুরকে ভ্যাকসিনের আওতায় আনা জরুরি, তবে আমাদের কাছে পর্যাপ্ত ভ্যাকসিন নেই।”

‎গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক বলেন, “পশুপ্রেমীদের দাবির কারণে কুকুর নিধন কার্যক্রম বন্ধ রয়েছে। তবে জননিরাপত্তার স্বার্থে ব্যাপক সচেতনতা জরুরি। সময়মতো টিকা নিলে জলাতঙ্ক থেকে রক্ষা পাওয়া সম্ভব।”
‎আমার বাঙলা/আরএ

‎সুন্দরগঞ্জ,গাইবান্ধা

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেত্রকোনার মদনে দুর্ধর্ষ চুরির ঘটনায় আটক-২

নেত্রকোনার মদনে দুর্ধর্ষ চুরি ঘটনায় দু'জনকে আটক করেছে মদন থানা পুলিশ। শনি...

বজ্রপাতের মৃত্যু ফাঁদে বাংলাদেশ, ১২ বছরে প্রায় ৪ হাজার প্রাণহানি

আজ আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস। এবারের প্রতিপাদ্য— ‘শুনলে...

বইছে তাপপ্রবাহ আট জেলায়

রোববার (২৮ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম...

আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা

আজ রোববার (২৮ জুন) থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ভারতীয় ভিসা...

৪ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা

দেশের চার জেলার ওপর দিয়ে ভারি বর্ষণের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া সব...

অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘এই সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে কিছু বিষয়ে ঐকম...

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাও...

১৪ জেলায় বজ্রপাতের সতর্কবার্তা

সোমবার (২৯ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরকে প্রযুক্তিগত সহায়তা দেওয়া আন্তর্জা...

বিশ্বকাপে মেসির সমান গোলও করতে পারেনি ৩০ দেশ

ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে একের পর এক কীর্তি গড়ে চলেছেন আর্জেন্টাইন মহা...

সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়

সংসদে দাঁড়িয়ে ব্যক্তিকে তোষামোদ করার জন্য গান-কবিতা গাওয়ার অতীত ‘ব্যাড...

লাইফস্টাইল
বিনোদন
খেলা