ছবি: সংগৃহীত
সারাদেশ

সাগরিকা ফ্লাইওভার থেকে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো:

নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা এলাকা থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মে) রাতে সাগরিকা ফ্লাইওভার থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম কাউসার আহমেদ। তিনি আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন বলে পুলিশ ও স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয়রা জানান, সোমবার রাতে সাগরিকা ফ্লাইওভারে একটি মরদেহ ঝুলতে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পাহাড়তলী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পাহাড়তলী থানার ডিউটি অফিসার জানান, মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। এটি হত্যা না কি আত্মহত্যা, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানের সতর্কবার্তা: যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত অর্থনৈতিক যুদ্ধ অভিযান ‘ইকোনমিক ডি...

বিমানে ল্যাপটপ বিস্ফোরণ, আহত ৫

যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকা...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

হামের উপসর্গে ৩ মৃত্যু, ভর্তি ১২২৮

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

মহারাষ্ট্রের হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে আগুন লেগে তিন নবজাতকের মৃত...

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সঙ্গে সৌজন্য...

নতুন লুকে হাজির হালান্ড, কেটে ফেললেন লম্বা চুল

ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড তার পরিচিত ভাইকিং-স্টাইলের...

লা লিগায় বার্সার ৫-০ গোলের জয়

লা লিগায় দারুণ জয় দিয়ে নতুন মৌসুম শুরু করেছে বার্সেলোনা। প্রথমার্ধেই দুই গোল...

স্থানীয় সরকার নির্বাচনের সময় এখনই নয়: সিইসি

জাতীয় নির্বাচনের তুলনায় স্থানীয় সরকার নির্বাচন আরও ভালোভাবে আয়োজন করতে চায় নি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা