সারাদেশ

লামায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪

লামা প্রতিনিধি:


পার্বত্য জেলার বান্দরবানের লামা থানা-পুলিশের বিশেষ অভিযানে সাজা পরোয়ানাভুক্ত ২ জনসহ মোট ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১২ মে) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। প্রশাসনের সূত্রে জানা গেছে, লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুম সরদার এবং লামা থানার (ওসি) মুহাম্মদ শাহজাহান কামালের তত্ত্বাবধানে ওয়ারেন্ট তামিলের জন্য এই বিশেষ অভিযান পরিচালিত হয় বলে জানাগেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন রহিম উদ্দিন, রূপসীপাড়া ইউনিয়নের উত্তর দরদরী হেডম্যান পাড়ার মৃত নুরুল কবিরের ছেলে। তিনি জিআর-৯৬/২১ মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি। মো. আজাদ হোসেন (৩৩), লামা পৌরসভার বড় নুনার বিল এলাকার মো. শাহ আলমের ছেলে। তিনি জিআর-১০৪/২২ মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি। আলাউদ্দিন, ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘিলাতলী পাড়া এলাকার আবু ছালেহর ছেলে। তিনি জিআর-১২২/১৮ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং এজাহারভুক্ত আসামি বধু মিয়া (৫০), পিতা গন্নো মিয়া প্রকাশ গুন্না, বাম হাতির ছড়া, ফাঁসিয়াখালী ইউনিয়ন।

এ'ঘটনা সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে তাঁদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানের সতর্কবার্তা: যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত অর্থনৈতিক যুদ্ধ অভিযান ‘ইকোনমিক ডি...

বিমানে ল্যাপটপ বিস্ফোরণ, আহত ৫

যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকা...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

হামের উপসর্গে ৩ মৃত্যু, ভর্তি ১২২৮

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

মহারাষ্ট্রের হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে আগুন লেগে তিন নবজাতকের মৃত...

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সঙ্গে সৌজন্য...

নতুন লুকে হাজির হালান্ড, কেটে ফেললেন লম্বা চুল

ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড তার পরিচিত ভাইকিং-স্টাইলের...

লা লিগায় বার্সার ৫-০ গোলের জয়

লা লিগায় দারুণ জয় দিয়ে নতুন মৌসুম শুরু করেছে বার্সেলোনা। প্রথমার্ধেই দুই গোল...

স্থানীয় সরকার নির্বাচনের সময় এখনই নয়: সিইসি

জাতীয় নির্বাচনের তুলনায় স্থানীয় সরকার নির্বাচন আরও ভালোভাবে আয়োজন করতে চায় নি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা