ছবি: সংগৃহীত
সারাদেশ

আইনজীবীর নামে কুরুচিপূর্ণ স্ট্যাটাস: লামায় যুবক আটক

লামা প্রতিনিধি:


পার্বত্য জেলার বান্দরবানের লামায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির এক সদস্যের নামে কুরুচিপূর্ণ স্ট্যাটাস মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে মানহানি করার অভিযোগে আবু কাউছার (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে লামা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নিতে গেলে ম্যাজিস্ট্রেট জামিন না মনজুর করে জেলে পাঠিয়ে দেন অভিযোগ সূত্রে আরো জানা যায়, বান্দরবান জেলা আইনজীবী সমিতির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ শওকত ওসমানের দায়ের করা ফৌজদারি অভিযোগের (সিআর মামলা) প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলার আসামী আবু কাউছার লামা পৌরসভার ৫নং ওয়ার্ডের কলিঙ্গা বিল এলাকার আবুল কালামের ছেলে।

মামলার আরজি থেকে জানা যায়, একটি জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে আইনজীবী শওকত ওসমান সার্ভেয়ারের মাধ্যমে প্রতিবেদন জমা দেন। এতে আসামী আবু কাউছার ক্ষিপ্ত হয়ে গত ২ মে তার ব্যক্তিগত ফেসবুক আইডি "Abu Kaucher" থেকে ওই আইনজীবীর ছবি ব্যবহার করে অত্যন্ত আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট দেন। সেখানে তিনি আইনজীবীকে "হাঁদারাম" সম্বোধন করে ৫ লক্ষ টাকা আত্মসাৎসহ বিভিন্ন মিথ্যা ও বানোয়াট অপবাদ দেন। এমনকি স্ট্যাটাসের শেষে মামলা করার জন্য উসকানিও দেন।পরবর্তীতে ৪ মে বিকেলে লামা উপজেলা পরিষদের সামনে আসামীকে উক্ত পোস্টের কারণ জিজ্ঞাসা করলে তিনি আবারও আইনজীবীকে "১০ টাকার উকিল" বলে গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আইনজীবীরা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে কারো মানহানি করা দণ্ডনীয় অপরাধ। এই আটকের মাধ্যমে সাধারণ মানুষের কাছে একটি বার্তা যাবে যে, ডিজিটাল প্ল্যাটফর্মে অপপ্রচার চালিয়ে কেউ পার পাবে না।

এ ঘটনায় সংক্ষুব্ধ হয়ে আইনজীবী শওকত ওসমান দণ্ডবিধির ৫০০ এবং ৫০৬ (২) ধারায় মানহানি ও হুমকির অভিযোগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, লামায় মামলা দায়ের করেন। যাহার মামলা নং সি আর ৯৮/২৬। মামলার পর আসামীকে আইনের আওতায় আনা হয়েছে। ভুক্তভোগী আইনজীবী শওকত ওসমান জানান, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি এবং তার পরিবার সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন। এই মিথ্যা অপবাদের সুষ্ঠু বিচার পেতেই তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন বলে জানান তিনি।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানের সতর্কবার্তা: যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত অর্থনৈতিক যুদ্ধ অভিযান ‘ইকোনমিক ডি...

বিমানে ল্যাপটপ বিস্ফোরণ, আহত ৫

যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকা...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

হামের উপসর্গে ৩ মৃত্যু, ভর্তি ১২২৮

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

মহারাষ্ট্রের হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে আগুন লেগে তিন নবজাতকের মৃত...

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সঙ্গে সৌজন্য...

নতুন লুকে হাজির হালান্ড, কেটে ফেললেন লম্বা চুল

ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড তার পরিচিত ভাইকিং-স্টাইলের...

লা লিগায় বার্সার ৫-০ গোলের জয়

লা লিগায় দারুণ জয় দিয়ে নতুন মৌসুম শুরু করেছে বার্সেলোনা। প্রথমার্ধেই দুই গোল...

স্থানীয় সরকার নির্বাচনের সময় এখনই নয়: সিইসি

জাতীয় নির্বাচনের তুলনায় স্থানীয় সরকার নির্বাচন আরও ভালোভাবে আয়োজন করতে চায় নি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা