ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে ট্যাংকার জাহাজে হামলা, ২৪ ক্রুকে বাঁচালো ওমান

আমার বাঙলা ডেস্ক

বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালীতে একটি ট্যাংকার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। বিধ্বস্ত সেই জাহাজটিতে ২৪ জন ক্রু ছিলেন, তাদের সবাইকে উদ্ধার করেছে ওমানের নৌবাহিনী।

বুধবার (৪ মার্চ) ঘটেছে এ হামলা। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম মিডলইস্ট মনিটর জানিয়েছে, মাল্টার পতকাবাহী সেই ট্যাংকার জাহাজটিতে দু’টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

ওমানের নৌবাহিনীর তৎপরতায় বিধ্বস্ত সেই ট্যাংকার থেকে উদ্ধার করা হয় জাহাজটি ২৪ জন ক্রুর সবাইকে। হামলায় কোনো ক্রু’র নিহতের সংবাদ পাওয়া যায়নি, তবে কয়েক জন আহত হয়েছেন। আহতদের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ওমানের নৌবাহিনী।

এ ব্যাপারে বিস্তারিত আর কোনো তথ্য জানায়নি ওমানের নৌবাহিনী। ওমান কিংবা ইরানের সরকারের পক্ষ থেকেও এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হয়েছে ইরানের। তার একদিন পর ১ মার্চ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা