ছবি: সংগৃহীত
সারাদেশ
কক্সবাজারের ইতিহাসে নতুন অধ্যায়

স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে সালাউদ্দিন আহমদ, পেকুয়া-চকরিয়ায় উচ্ছ্বাস

পেকুয়া-চকরিয়া প্রতিনিধি


কক্সবাজার জেলার রাজনীতিতে যুক্ত হলো নতুন ইতিহাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় পেকুয়া ও চকরিয়ায় আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। জেলার কোনো সন্তান এই প্রথম দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় একে গর্বের মাইলফলক হিসেবে দেখছেন স্থানীয়রা।
দায়িত্বপ্রাপ্তির খবরে পেকুয়া ও চকরিয়ার বিভিন্ন এলাকায় স্বতঃস্ফূর্ত আনন্দ মিছিল বের করা হয়। দলীয় কার্যালয়গুলোতে নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যায়। কোথাও কোথাও মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উদযাপন করা হয় এ অর্জন।
পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন বলেন, “এটি কক্সবাজারবাসীর জন্য গর্বের বিষয়। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বের কারণে তিনি এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। তাঁর নেতৃত্বে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে।”
চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোবারক আলী বলেন, “কক্সবাজারের একজন কৃতি সন্তান স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ায় আমরা আনন্দিত। এতে জেলার উন্নয়ন কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে।”
পেকুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান যাদের মুকুট বলেন, “এ অর্জন আমাদের জন্য অনুপ্রেরণার। আমরা তাঁর সফলতা ও দীর্ঘায়ু কামনা করি।”
পেকুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহসানুল্লাহ বলেন, “জেলার মানুষের প্রত্যাশা পূরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি।”
উত্তর হারবাং বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ নুরুউল্লাহ নূরু বলেন, “এটি কক্সবাজারের মানুষের দীর্ঘদিনের স্বপ্নপূরণ। তাঁর অভিজ্ঞতা দেশের জন্য সুফল বয়ে আনবে।”
সংশ্লিষ্টরা মনে করছেন, সালাউদ্দিন আহমদের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ শুধু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয়, জেলার সার্বিক উন্নয়নের ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১২ মন্ত্রী ও ১৮ প্রতিমন্ত্রী নতুন মন্ত্রিসভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর দীর্ঘ দুই দশক বিরতি দিয়ে চতুর্থ...

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি–বিদেশি ১২০০ অতিথি

দীর্ঘ দুই যুগ পর রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নে...

কুষ্টিয়ায় বাজার মনিটরিংয়ে নিজে মাঠে নামার ঘোষণা আমির হামজার

কুষ্টিয়ার তিন আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থী মুফতি আমির হামজা বাজ...

কুকুরের ক্ষুধার তাড়নায় কুষ্টিয়ায় ৩৫ জনকে কামড়, আতঙ্কে শিশু-কিশোর

কুষ্টিয়ার ভেড়ামারাসহ কয়েকটি উপজেলায় কুকুরের দৌরাত্ম্যে পুরো উপজেলা জুড়ে এখন ত...

রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত

পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হা...

চট্টগ্রাম ওয়াসা কার্যালয়ে সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ!

চট্টগ্রাম ওয়াসার নতুন ভবন কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদি...

আহলা শ্রী শ্রী জয়কালী বিগ্রহ মন্দির-এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ২১ ফেব্রুয়ারি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহ্লা এলাকায় অবস্থিত নবনির্মিত শতবর...

স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে সালাউদ্দিন আহমদ, পেকুয়া-চকরিয়ায় উচ্ছ্বাস

কক্সবাজার জেলার রাজনীতিতে যুক্ত হলো নতুন ইতিহাস। বিএনপির স্থায়ী কমিটি...

বিরোধীদলীয় নেতা হচ্ছেন শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম  

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা....

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তারেক রহমান।...

লাইফস্টাইল
বিনোদন
খেলা