খেলা

সৌদি ছেড়ে ব্রাজিলের ক্লাবে যাচ্ছেন রোনালদো!

ক্রীড়া ডেস্ক

সামনে ক্লাব বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের মাটিতে ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত চলবে এই আসর। ক্লাব বিশ্বকাপে ৩২ দলের মধ্যে নাম লেখাতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর সৌদি ক্লাব আল নাসর।

তবে কি রোনালদো ক্লাব বিশ্বকাপে খেলবেন না? এরই মধ্যে বড় গুঞ্জন। রোনালদো সৌদি আরব ছেড়ে পাড়ি জমাতে পারেন ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোতে; যে দলটি ক্লাব বিশ্বকাপে আছে। আছে ব্রাজিলের আরো তিন ক্লাব ফ্লুমিনেস, ফ্ল্যামেনগো এবং পালমেইরাস।

মার্কার প্রতিবেদনে এসেছে, রোনালদো ব্রাজিলের ক্লাব থেকে প্রস্তাব পেয়েছেন। যদিও মার্কা ব্রাজিলিয়ান ক্লাবটির নাম প্রকাশ করেনি। তবে কয়েকটি গণমাধ্যমে এসেছে বোটাফোগোর নাম।

আসলেই কি রোনালদো বোটাফোগোতে নাম লেখাচ্ছেন? দলটির কোচ রেনাটো পাইভার কৌশলে জবাব দিলেন এমন প্রশ্নের। তার কথা, ‘যদি তিনি (রোনালদো) আসেন, আমি তো তার মতো তারকাকে না বলতে পারব না। আমি আসলে কিছু জানি না। আমি শুধু প্রশ্নের উত্তরটা দিলাম। তবে সব কোচই সেরাটা চায়। রোনালদো এই বয়সেও গোলমেশিন। যে দল সুযোগের পর সুযোগ তৈরি করে, তিনি সেখানে ভালো করবেন।’

পাইভা জানালেন, রোনালদো তার ক্লাবে আসবেন কিনা এই প্রশ্নের উত্তর একমাত্র দিতে পারবেন ক্লাবের আমেরিকান মালিক জন টেক্সটর।

এদিকে আল নাসরে রোনালদোর ব্যক্তিগত পারফরম্যান্স ভালো হলেও দলগত সাফল্য হতাশাজনক। এবারের মৌসুম তারা শেষ করতে যাচ্ছে কোনো ট্রফি ছাড়াই। ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতাও অর্জন করতে পারেনি।

আগামী ৫ ফেব্রুয়ারি ৪০ বছরে পা রাখতে যাওয়া রোনালদো এখনো আল নাসরের সঙ্গে চুক্তি নবায়ন করেননি। ৩০ জুন তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।

পাঁচবারে ব্যালন ডি’অরজয়ী তারকা ক্লাব বিশ্বকাপে খেলার জন্য অন্য কোনো ক্লাবে পাড়ি জমানোর গুঞ্জন তাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা