খেলা

সেঞ্চুরি হাঁকানো কোহলিকে নিয়ে আনুশকার প্রতিক্রিয়া ভাইরাল

ক্রীড়া ডেস্ক

আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ...সুসময়ে তো সবাই বাহবা দেয় কিন্তু দুঃসময়ে পাশে থাকে কয়জন। বিরাট কোহলির সকল সময়ের সঙ্গী আনুশকা শর্মা। কোহলির ব্যাটে রানখরা নিয়ে যখন ক্রমেই বাড়ছিল সমালোচনা। গুঞ্জন শুরু হয়েছিল বাদ পড়ার। তখন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েই স্বরূপে ফিরলেন কোহলি। এমন দিনে কোহলিকে ভালোবাসা জানাতে ভুল করেননি বলিউড অভিনেত্রীও।

সব ঠিক থাকলে হয়তো পাকিস্তানের বিপক্ষে কোহলির ম্যাচ দেখতে দুবাইয়েই হাজির হতেন আনুশকা। অতীতে যা বহুবার করেছেন তিনি। সিনেমার শুটিং ফেলে কোহলিকে মাঠে থেকে সমর্থন দিয়েছেন। তবে এবার সে পথে বাধ সেধেছে বিসিসিআই। ক্রিকেটারদের কঠোরভাবে নিষেধ করা হয়েছে স্ত্রীদের সফরসঙ্গী না করতে। তাই সেটা সম্ভব হয়নি আনুশকার জন্য।

তবে দূরে থাকলেও কোহলিদের ম্যাচ দেখতে ভুল করেননি তিনি। তাই যখন খেলা শেষ হয়েছে স্বামী কোহলিকে ফোন দিয়েছেন। নিজের ভালোবাসার মানুষটিকে বাহবা জানিয়েছেন। দূর থেকেই হয়তো জড়িয়েও ধরেছেন, যেটা হয়তো কোহলি ঠিকই টের পেয়েছেন।

কোহলির প্রতি সেই ভালোবাসা পরবর্তীতে ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে ভক্তদেরকেও জানিয়েছেন আনুশকা। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন ফেলেছে। যেখানে দেখা যায়, কোহলি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চোখ টিপছেন। যাতে বোঝাচ্ছে ঠিকঠাক কাজ সেরেছি। ওই ছবি পোস্ট করে সেখানে ভালোবাসার ইমোজি দিয়েছেন তিনি। যাতে ফুটে উঠেছে কোহলির প্রতি আনুশকার অকাট্য সমর্থন।

দীর্ঘদিন পর ব্যাটে রান পাওয়া নিয়ে ম্যাচ শেষে কোহলি জানান, ‘আমার খেলা সম্পর্কে আমার ভালো বোঝাপড়া রয়েছে। বাইরে কি হচ্ছে সে সব থেকে দূরে থাকা, নিজের জায়গায় থাকা এবং নিজের শক্তির ওপর ভরসা ও যত্ন নেওয়া। আমার কাজ হল বর্তমানে থাকা এবং দলের জন্য কাজ করা।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশে এমপিওবঞ্চিত শিক্ষকেরা দুর্দশায় জর্জরিত

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হলো শিক্ষক সমাজ। অথচ দ...

নীলফামারীতে জেলা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু

নীলফামারীতে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ (ব...

নরসিংদীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ শুভ উদ্বোধন

কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়...

বন্দরে পুলিশের ওপর সশস্ত্র হামলা, ছিনতাইকৃত শর্টগান উদ্ধার; আটক ৩

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ সময় হ...

রূপগঞ্জে মাদকের আস্তানায় হামলা ও উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভার ৯নং ওয়ার্ড রসুলপুরে এলাকাবাসী র...

পাহাড়-সমুদ্র-নগর: এক শহরের তিন রূপ

নেজাম উদ্দিন আবির: এক শহর- তিন রূপ। একদিকে পাহাড়ের সবুজ ঢাল, অন্যদিকে বিস্তৃত...

নরসিংদীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ শুভ উদ্বোধন

কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়...

বন্দরে পুলিশের ওপর সশস্ত্র হামলা, ছিনতাইকৃত শর্টগান উদ্ধার; আটক ৩

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ সময় হ...

নীলফামারীতে জেলা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু

নীলফামারীতে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ (ব...

রূপগঞ্জে মাদকের আস্তানায় হামলা ও উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভার ৯নং ওয়ার্ড রসুলপুরে এলাকাবাসী র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা